নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বকেয়া বেতন সহ মজুরি বৃদ্ধির দাবিতে ফের আন্দোলনের পথে অস্থায়ী সাফাই কর্মীরা। শান্তিপুর পৌরসভার গেটে তালা ঝুলিয়ে, ঝুড়ি কোদাল রেখে কর্মবিরতির ডাক দিলেন তারা। তবে আন্দোলনের বিষয়ে পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনায় উত্তেজনা ছড়ায় পৌরসভা চত্বরে।
স্থানীয় সূত্রে জানা গেছে , শুক্রবার শান্তিপুর পৌরসভার সামনে দীর্ঘ সময় ধরে বিক্ষোভে সামিল হন অস্থায়ী সাফাই কর্মীরা। তাদের অভিযোগ, গত ৪ থেকে ৫ মাস ধরে বেতন দেওয়া হয়নি। পাশাপাশি দীর্ঘদিন ধরেই মজুরি বৃদ্ধির দাবি জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। সেই ক্ষোভেই বিক্ষোভ শুরু করেন তারা। একই সঙ্গে পৌরসভার বিরুদ্ধে একাধিক অস্বচ্ছতার বিরুদ্ধেও অভিযোগ তোলেন। সাফাই কর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ সহ মজুরি বৃদ্ধি না হলে তারা কাজে ফিরবেন না। এর আগেও একই দাবিতে একাধিকবার আন্দোলনে নেমেছিলেন তারা।
ঘটনা প্রসঙ্গে সাফাইকর্মী বাপ্পন পাসোয়ানের বক্তব্য,' আমরা দীর্ঘ ১০ থেকে ২২-২৩ বছর ধরে শান্তিপুর পৌরসভায় অত্যন্ত অল্প বেতনে কাজ করে আসছি। ২২ বছর আগে যারা মাত্র ২২ টাকা দৈনিক মজুরিতে কাজ শুরু করেছিলেন, এত বছর পর তাদের দৈনিক বেতন দাঁড়িয়েছে মাত্র ৩০০ টাকায়। অথচ একই কাজ করে আমাদের চেয়ে কম সময়ে নিযুক্ত বা নতুন কর্মীরা বেশি বেতন পাচ্ছেন। আমাদের প্রধান দাবি, সমস্ত অস্থায়ী শ্রমিকদের বেতন বৃদ্ধি করে প্রতি মাসের সঠিক সময়ে দিতে হবে। পৌরসভায় কাজ করলেও আমাদের কোনো নিজস্ব পরিচয়পত্র দেওয়া হয়নি। করোনা মহামারীর সংকটের সময়েও আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা সত্ত্বেও প্রশাসনের কাছ থেকে হেনস্থার শিকার হয়েছি। উচ্চপদস্থ কর্মকর্তারা রথ বা রবিবারের মতো সমস্ত ছুটি সহ তার বেতন পেলেও, অস্থায়ী শ্রমিকদের রবিবারের বা অন্যান্য ছুটির দিনের বেতন কেটে নেওয়া হয়'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের