নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত ক্রমশ প্রকাশ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্য সংগঠনের দায়িত্ব নেওয়ার ঘোষণা করার পরই পাল্টা কটাক্ষে সরব হলেন বিদ্রোহী শিবিরের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগ থেকে শুরু করে দলের নেতৃত্বের ধরন সবকিছু নিয়েই কালীঘাট শিবিরকে নিশানা করলেন তিনি। ফলে দুই শিবিরের রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে।
ফেসবুক লাইভে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সুব্রত বক্সির শারীরিক অসুস্থতার কারণেই চন্দ্রিমা ভট্টাচার্যকে অস্থায়ীভাবে রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। চন্দ্রিমার ইস্তফার পর আপাতত জাতীয় ও রাজ্য দুই স্তরের সংগঠনের দায়িত্ব তিনিই সামলাবেন বলেও ঘোষণা করেন তৃণমূল নেত্রী। এর পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতার বক্তব্যের কড়া সমালোচনা করেন নব তৃণমূলের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
কটাক্ষের সুরে ঋতব্রত বলেন, 'চন্দ্রিমা ভট্টাচার্য অস্থায়ী রাজ্য সভাপতি ছিলেন। কালীঘাট তো সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি। চন্দ্রিমা ভট্টাচার্য আজ এলেন তো। দেখা করে গেলেন। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে মালিক ছাড়া কাউকে ভরসা করা যায় না। সবাই কর্মচারী এটাই মাইন্ডসেট।' চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগ প্রসঙ্গ টেনে ঋতব্রত আরও বলেন, 'দীর্ঘদিনের রাজনীতিবিদ উনি। রাজ্যের সভানেত্রী ছিলেন কালীঘাটের কমিটির। যার নাম ঘোষণা করছেন, একটু খোঁজ নিয়ে করুন।'
ঋতব্রত আরও বলেন, ' মালা দি, চন্দ্রিমা দি সবাই ছেড়ে দিল। জেলার সভাপতিরা পদত্যাগ করল। রাজ্যের মেম্বার যাদের করলেন, তারাও সরলেন। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ঠাওর করতে পারছেন না।' শেষে কালীঘাট শিবিরকে সতর্ক করে তার মন্তব্য, 'বিনীত ভাবে বলছি, মুখ পোড়া ভাল নয়। মালিকের বিরুদ্ধে কে কোথায় কী বলছেন, খোঁজ করুন। সেই মেসেজ বাইরে এলে আরও বিব্রত হতে হবে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের