নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ে দীর্ঘদিনের বিতর্কে এবার কড়া অবস্থান নিল স্কুল শিক্ষা দফতর। শিক্ষার অধিকার আইনে বহু আগেই এই প্রবণতা নিষিদ্ধ করা হলেও বাস্তবে তার ব্যতিক্রম ঘটছিল বলে অভিযোগ। সেই পরিস্থিতিতে স্পষ্ট বার্তা দিল রাজ্য সরকার, কোনও সরকারি বা সরকার পোষিত স্কুলের শিক্ষক গৃহশিক্ষকতা করলে তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর প্রশাসনিক ব্যবস্থা।
২০০৯ সালের শিক্ষার অধিকার আইনের ২৮ নম্বর ধারায় সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ, একজন শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি ব্যক্তিগতভাবে একই ছাত্রছাত্রীকে পড়ালে স্বার্থের সংঘাত তৈরি হতে পারে। তবুও অভিযোগ, বছরের পর বছর ধরে বহু শিক্ষক নিয়মের তোয়াক্কা না করে ব্যক্তিগত টিউশন চালিয়ে গেছেন।
সম্প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের নজরে এই বিষয়টি আসার পরই নড়েচড়ে বসে স্কুল শিক্ষা দফতর। বৃহস্পতিবার জারি হওয়া নির্দেশিকায় সব জেলার স্কুল পরিদর্শকদের জানানো হয়েছে, কোনও সরকারি বা সরকার পোষিত স্কুলের শিক্ষক যদি নিজ বিদ্যালয় কিংবা অন্য কোনও প্রতিষ্ঠানের পড়ুয়াকে ব্যক্তিগত টিউশন দেন, তাহলে অভিযোগ খতিয়ে দেখে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
শুধু নিয়মভঙ্গই নয়, অতীতে এমন অভিযোগও উঠেছে যে কিছু শিক্ষক টিউশন না পড়লে পরীক্ষায় কম নম্বর দেওয়া, ক্লাসে অসুবিধায় ফেলার মতো নানা ধরনের চাপ সৃষ্টি করতেন। ফলে শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা ও ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষায় এই নির্দেশিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের