নিজস্ব প্রতিনিধি, কলকাতা - অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। ঘটনায় জড়িত প্রোমোটার রাজীব রঞ্জন সিংকে গ্রেফতার করেছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ । শুক্রবার গভীর রাতে এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে, শনিবার ধৃতকে আদালতে পেশ করা হলে বিচারক ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
ঘটনা সূত্রে জানা গিয়েছে, প্রায় কয়েক মাস আগে বিধাননগর পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন প্রাক্তন বিচারপতি । অভিযোগে তিনি জানান, এক প্রোমোটারের সঙ্গে তাঁর একটি ফ্ল্যাট ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেন চলছিল। সেই সুযোগেই অভিযুক্ত প্রোমোটার রাজীব সিং বিচারপতিকে বড় অঙ্কের বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কয়েক লক্ষ টাকা নেন। পরবর্তীতে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও দীর্ঘদিন ধরে নানা অজুহাতে এড়িয়ে যান তিনি।
অভিযোগকারী বিচারপতি একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও রাজীবের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট উত্তর পাননি। শেষমেশ প্রতারণার আশঙ্কা হওয়ায় তিনি থানায় লিখিতভাবে অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিধাননগর গোয়েন্দা শাখার বিশেষ দল। তদন্তে উঠে আসে যে, অভিযুক্ত রাজীব সিংয়ের সঙ্গে বিহারের একটি প্রোমোটার চক্রের যোগ রয়েছে, যারা কলকাতার বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেনের নামে প্রতারণা চালাত।
পুলিশের অনুমান, রাজীবের পেছনে আরও একাধিক ব্যক্তি ও সংস্থা যুক্ত থাকতে পারে। ইতিমধ্যে গোয়েন্দারা ওই বিহার সংযোগের দিকটি খতিয়ে দেখছেন। রাজীবকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা পুরো চক্রের নেটওয়ার্ক ও অর্থ লেনদেনের তথ্য সংগ্রহের চেষ্টা করছেন। প্রাক্তন বিচারপতিকে লক্ষ্য করে এই ধরনের প্রতারণার ঘটনা প্রকাশ্যে আসায় শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের উচ্চস্তর থেকেও তদন্তে দ্রুত অগ্রগতির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
বিধাননগর পুলিশের এক আধিকারিক বলেন, “প্রথমিক তদন্তে এটি একটি সুপরিকল্পিত প্রতারণা চক্র বলে মনে হচ্ছে। ধৃতের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ নথি ও লেনদেনের রসিদ উদ্ধার হয়েছে। আমরা পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছি।”
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের