নিজস্ব প্রতিনিধি , হুগলী - ভুয়ো জন্ম শংসাপত্র ইস্যু নিয়ে ফের তীব্র রাজনৈতিক বিতর্কে উত্তপ্ত বাংলা। এই ইস্যুতে গুপ্তিপাড়ায় রথযাত্রার অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সহ আইপ্যাককে নিশানা করে একাধিক বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে ভুয়ো নথি তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া প্রশাসনিক পদক্ষেপেরও হুঁশিয়ারি দেন তিনি।
বৃহস্পতিবার গুপ্তিপাড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীর দাবি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চলাকালীন অবৈধভাবে বহু জন্ম শংসাপত্র ইস্যু করা হয়েছে। তার অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আইপ্যাকের সহযোগিতায় এই অনিয়ম হয়েছে, যা রাজ্য ও দেশের নিরাপত্তার জন্যও উদ্বেগের বিষয়। মুখ্যমন্ত্রী বলেন, 'আইপ্যাকের ছোঁড়াগুলোকে বসিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তার দলের নির্দেশে যেভাবে অবৈধ বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে তাতে রাজ্যের ও দেশের সুরক্ষায় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তাই আমরা যত রেকর্ড ছিল বাজেয়াপ্ত করলাম।'
শুভেন্দু আরও বলেন, 'শরণার্থীদের নামে যাদের সার্টিফিকেট ইস্যু হয়েছে সিএএতে অনুমোদিত, তাদের কিছু করব না। আর যারা অনুপ্রবেশকারী তাদের তাড়াব।' পাশাপশি, যারা বেআইনিভাবে জন্ম শংসাপত্র ইস্যু করেছেন, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, সাসপেনশন এবং প্রয়োজন হলে ফৌজদারি মামলাও করা হবে বলে তিনি জানান।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের