নিজস্ব প্রতিনিধি , বার্লিন - বছরের শুরুতেই দুঃসংবাদ। জার্মানিতে মৃত্যু হল ভারতীয় পড়ুয়ার। আগুন থেকে নিজেকে বাঁচাতে আবাসনের উঁচুতলা থেকে ঝাঁপ দেন ওই পড়ুয়া। সেখানেই চোট পেয়ে মৃত্যু হয়েছে তার। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ছাত্রের দেহ দেশে ফেরাতে বিদেশ মন্ত্রকের পাশাপাশি জার্মানিতে থাকা ভারতীয় দূতের সাহায্য চেয়েছে পরিবার।
সূত্রের খবর , মৃত পড়ুয়ার নাম ঋত্বিক রেড্ডি। বয়স ২৫। উচ্চশিক্ষার জন্য বছর দুয়েক আগে জার্মানি গিয়েছিলেন। বার্লিনে একটি আবাসনে থাকতেন। বুধবার রাতে হঠাৎই আবাসনে কোনোভাবে আগুন লেগে যায়। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। আগুন থেকে বাঁচতে সবচেয়ে ওপরতলা থেকে ঝাঁপ দেন পড়ুয়া। মাথায় গুরুতর চোট পান। নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তার।
তেলঙ্গানার জানগাঁও জেলার মালকাপুর গ্রামের বাসিন্দা ঋত্বিক। ২০২২ সালে বাগদেবী কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক হন। এরপর উচ্চশিক্ষার জন্য ২০২৩ সালের জুন মাসে জার্মানির মাগডেবুর্গে যান ওই ছাত্র। প্রতি বছর দশেরা উপলক্ষে দেশে ফিরলেও পড়াশোনার চাপে গত বছর তা হয। পরিবর্তে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সংক্রান্তি উৎসবের সময় বাড়ি ফেরার পরিকল্পনা করেছিলেন। তবে তার আগেই সব শেষ। কিভাবে আবাসনে এই আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের