নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল - বিজেপির পর এবার প্রার্থী ঘোষণাকে ঘিরে তীব্র অশান্তি ছড়াল ভারতীয় জাতীয় কংগ্রেসের সদর দফতরে। বিধান ভবনে বিক্ষোভ ঘিরে হাতাহাতি, ধাক্কাধাক্কি এমনকি রক্তারক্তি পরিস্থিতি তৈরি হয়। সংঘর্ষে মাথা ফেটে যায় এক কর্মীর, আহত হন আরও কয়েকজন। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য প্রার্থী করা হয়েছে প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের ছেলে রোহন মিত্র। এই সিদ্ধান্তের প্রতিবাদেই ক্ষোভে ফেটে পড়েন একাংশ কংগ্রেস কর্মী-সমর্থক। বিক্ষোভ চলাকালীন বচসা থেকে শুরু হয় হাতাহাতি। অভিযোগ, রডের আঘাতে এক কর্মীর মাথা ফেটে যায়। এক মহিলা কর্মী অজ্ঞান হয়ে পড়েন বলেও জানা গেছে। শুধু তাই নয়, এক মহিলা শ্লীলতাহানির অভিযোগও তুলেছে।
পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নেয় কংগ্রেসের প্রদেশ দফতর। বিক্ষোভকারীদের অভিযোগ, যোগ্য ও দীর্ঘদিন ধরে লড়াই করা কর্মীদের উপেক্ষা করে পক্ষপাতদুষ্ট ভাবে প্রার্থী নির্বাচন করা হয়েছে। তাদের ক্ষোভের মুখে পড়েন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর চক্রবর্তী এবং প্রার্থী রোহন মিত্র। পরিস্থিতি সামাল দিতে দফতরের সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের