নিজস্ব প্রতিনিধি , কলকাতা - উচ্চ প্রাথমিকে তৈরি করা অতিরিক্ত শূন্যপদ বাতিল করল হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, নিয়মিত নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত শূন্যপদ তৈরি করা যায় না। ফলে ওই পদগুলিতে কোনও নিয়োগ করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ আদালতের।
২০২২ সালে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা বিভাগে অতিরিক্ত ১,৬০০ শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেয় রাজ্য। এর মধ্যে কর্মশিক্ষায় ৭৫০ এবং শারীরশিক্ষায় ৮৫০ শূন্যপদ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে এই সিদ্ধান্ত দুর্নীতিগ্রস্ত এবং বেআইনি দাবি করে হাই কোর্টে মামলা হয়। মামলায় অভিযোগ, ২০১৯ সালের প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরও রাজ্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করে পুরনো প্যানেলকে নতুন করে কাজে লাগানোর চেষ্টা করেছে।
আগে থেকেই এই নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বৃহস্পতিবার মামলার শুনানিতে তিনি স্পষ্ট জানান, 'প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরে কোনও অতিরিক্ত শূন্যপদ তৈরি করা বৈধ নয়। মৃত প্যানেলকে জীবিত রাখার প্রয়াস করা হয়েছে।' সবদিক বিশ্লেষণ করে আদালত ঘোষণা করে, এই অতিরিক্ত শূন্যপদগুলি অবৈধ, তাই সেগুলি বাতিল করা হল।
এই নির্দেশের ফলে উচ্চ প্রাথমিকে শারীরশিক্ষা ও কর্মশিক্ষায় অতিরিক্ত পদে কোনও নিয়োগ করা যাবে না। বুধবারই প্রাথমিক নিয়োগ মামলায় ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল রেখেছিল আদালত। পরদিনই এই নির্দেশ উচ্চ-প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের