নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলার রাজনৈতিক অঙ্গনে ফের বড়সড় চমক। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ার পর এবার কেন্দ্রীয় মন্ত্রীসভায় জায়গা পাওয়ার জল্পনায় উঠে এল বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম। একই সঙ্গে আলোচনায় রয়েছেন শর্মিলা সরকারও। আর এই মন্ত্রীত্ব ঘিরে জল্পনার মাঝেই দলের অভ্যন্তরীণ ক্ষোভ উজাড় করে বিস্ফোরক মন্তব্য করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের সাংগঠনিক ভাঙনের পর থেকেই রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাতে শুরু করেছে। বিদ্রোহী সাংসদদের ব্লকে নাম লেখানো সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন সেই পরিবর্তনের অন্যতম মুখ। জানা যাচ্ছে, এনডিএ জোটে আনুষ্ঠানিকভাবে শামিল হওয়ার প্রক্রিয়ায় থাকা NCPI-র তরফে ২ জন সাংসদ কেন্দ্রীয় মন্ত্রীসভায় স্থান পেতে পারেন। সেই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শর্মিলা সরকার।
এই আবহেই দলের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলে ক্ষোভ প্রকাশ করেছেন সুদীপ। তার বক্তব্য, ' যে যে দুর্নীতির খবর দেখছি, সবাই বলছে দলের ভিতর ঠিক করুন। দল চূড়ান্তভাবে ব্যর্থ, সঙ্গে I-PAC নিয়ে সবার অভিযোগ ছিল। বসের মতো ছড়ি ঘোরাচ্ছিল I-PAC।' শুধু তাই নয়, এদিন বর্ষীয়ান সাংসদ অভিষেকের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, ' ভোটের ফল বেরোনোর পরে মনে আঘাত পেলাম, সবাই বলতে শুরু করল। আশি ঊত্তীর্ণ বিধায়কদেরও অভিষেককে করতালি দিয়ে অভিবাদন দিতে বলা হল।'
তিনি জানান, প্রথমে ১৯ জন সাংসদ বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছিলেন। পরে তাদের অনুরোধেই তিনি সেই গোষ্ঠীতে যোগ দেন ২০ তম সদস্য হিসেবে স্বাক্ষর করেন। যদিও বিজেপির সঙ্গে সরাসরি কোনও যোগাযোগ বা আলোচনার কথা তিনি অস্বীকার করেছেন। তার দাবি, রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রার্থী নির্বাচন সংক্রান্ত বহু খবর তাকেও সংবাদমাধ্যম থেকেই জানতে হয়েছে।
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
তসলিমাকে নাগরিক সংবর্ধনা শুভেন্দুর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের