নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দ্বিতীয় দফার ভোটের আগে প্রচারের শেষ রবিবারে ধর্মীয় আচার ও রাজনৈতিক শক্তিপ্রদর্শনের মেলবন্ধন ঘটাল বিজেপি। উত্তর কলকাতার ঠনঠনিয়া কালী বাড়িতে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর শ্যামপুকুর ও মানিকতলা কেন্দ্র ঘিরে জোরদার রোড শোয়ে অংশ নিয়ে ভোটের বার্তা ছড়ালেন তিনি।
হাইভোল্টেজ রবিবারে বঙ্গে টানা প্রচার চালান নরেন্দ্র মোদি। প্রথমে ঠাকুরনগর থেকে শুরু হয় তারপর প্রচার করেন হুগলিতে আর এরপর কলকাতায় বিরাট রোড শোতে অংশ নেন নরেন্দ্র মোদি। আর এই রোড শো শুরু করার আগে ঠনঠনিয়া কালী বাড়িতে পুজো দেন প্রধানমন্ত্রী। তারপরই শুরু হয় তার রোড শো, যা বি কে পাল অ্যাভিনিউ থেকে খন্না মোড় পর্যন্ত বিস্তৃত ছিল।
শ্যামপুকুরের বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী এবং মানিকতলার তাপস রায়ের সমর্থনে এই রোড শো আয়োজন করা হয়। রোড শো ঘিরে ছিল নজিরবিহীন জনসমাগম। বিশেষ করে নতুন ভোটার এবং তরুণ প্রজন্মের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গোটা বিধান সরণী কার্যত জনস্রোতে ভেসে যায়। নিরাপত্তার দিক থেকেও ছিল কড়া নজরদারি হাতিবাগান মোড়-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন ছিল বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা