নিজস্ব প্রতিনিধি , হুগলী - ঈদের দিনেও উত্তরপাড়ার ভোটের প্রচারে বাড়ল রাজনীতির পারদ। সিপিএম প্রার্থীকে নাম না করে ‘পরিযায়ী প্রার্থী’ বলে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার কোন্নগরে ঈদের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বাম প্রার্থীকে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ।
ভোটের ময়দানে প্রচারে নেমে পড়েছে শাসক - বিরোধী উভয় পক্ষ। শনিবার কোন্নগরে ঈদের অনুষ্ঠানে উপস্থিত হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, যিনি এবার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসর প্রার্থী। সেখানে উপস্থিত ছিলেন বামফ্রন্ট প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ও। সেখানে দুই প্রার্থীর মধ্যে সৌজন্য বিনিময় হলেও পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কটাক্ষের সুর শোনা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায়।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপির কিছু নেই, সিপিএমের তো কিছুই নেই। ৩৪ বছর ধরে সিপিএম যা করেছে আর মুখ দেখানোর জায়গা নেই।' বাম প্রার্থী মীনাক্ষীকে কটাক্ষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ' বাকি যারা আছে সব পরিযায়ী প্রার্থী। একবার এখানে দাঁড়াচ্ছে, একবার ওখানে দাঁড়াচ্ছে, হারছে। এবারে আবার সিপিএম প্রার্থীকে অনুরোধ করছি পরের বারের জন্য জায়গাটা ঠিক করে রাখুন।'
অন্যদিকে তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় বলেন, ' আজ ঈদের দিন তাই আজকে কোনো প্রচার নয়। সকলকে ঈদের শুভেচ্ছা জানাতে এসেছি। বাম প্রার্থীর সঙ্গে দেখা হয়েছে তখন সৌজন্য বার্তা দিয়েছি ব্যাস এইটুকুই। এটা ব্যক্তি বিশেষের লড়াই নয়, এটা লড়াইটা মতাদর্শের।' এদিন, বিজেপিকে নিশানা করে কল্যাণ পুত্র বলেন, 'ওদের চলে এজেন্সি দিয়ে। ইডি-সিবিআই-ইনকাম ট্যাক্স, এখন নির্বাচন কমিশন। আমি জ্ঞানেশ কুমারকে ইনভাইট করছি আপনি উত্তরপাড়ার প্রার্থী হন। আপনাকেও হারিয়ে দেব। কোনও ব্যাপার না।'
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের