নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দ্বিতীয় দফার ভোটের আগে শেষ দিনের প্রচারে শক্তিপ্রদর্শন তৃণমূলের। সুকান্ত সেতু থেকে শুরু হওয়া মেগা মিছিলে নেতৃত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা ঘিরে শহরের রাস্তায় নেমে এল জনসমুদ্র। শেষ মুহূর্তেও লড়াইয়ে যে কোনো খামতি রাখছে না তৃণমূল এই মহামিছিল সেটাই স্পষ্ট করে দিচ্ছে।
সোমবার বিকেলে যাদবপুরের সুকান্ত সেতু থেকে শুরু হয় এই মহামিছিল। ঢাকুরিয়া ব্রিজ, গোলপার্ক, গড়িয়াহাট, বালিগঞ্জ ফাঁড়ি হয়ে ভবানীপুর পর্যন্ত বিস্তৃত এই রোড শো কার্যত একাধিক গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র ছুঁয়ে যায়। মিছিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে হাঁটতে দেখা যায় তৃণমূলের একাধিক প্রার্থী ও শীর্ষ নেতাকে অরূপ বিশ্বাস, দেবব্রত মজুমদার, দেবাশিস কুমার, শোভনদেব চট্টোপাধ্যায় ও জাভেদ খান-সহ আরও অনেকে।
প্রচারের শেষ লগ্নে এই মিছিলকে ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রাস্তায় হাজার হাজার কর্মী-সমর্থকের ভিড়, ঢাক-ঢোল আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের ঠিক আগে এই ধরনের শক্তিপ্রদর্শন ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়ার কৌশল।
উল্লেখ্য, নির্বাচন ঘোষণার পর থেকেই রাজ্যের ২৯৪টি কেন্দ্রেই নজর রেখেছিলেন তৃণমূল নেত্রী। প্রথম দফায় জেলায় জেলায় প্রচারের পর শেষলগ্নে কলকাতা ও সংলগ্ন কেন্দ্রগুলিতে জোর দেন তিনি। নিজের কেন্দ্র ভবানীপুরে মিছিল শেষ করার মধ্যে দিয়ে শেষ মুহূর্তের বার্তা পৌঁছে দিতে চাইলেন দলনেত্রী।
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের