নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ১৫ ই অক্টোবর না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেতা পঙ্কজ ধীর।টেলিভিশনের পর্দায় মহাভারতের কর্ণ চরিত্রে অভিনয় করে বিপুল খ্যাতিলাভ করেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ। শোক প্রকাশ করেছেন অনুরাগী থেকে সহকর্মী অনেকেই। এবার পঙ্কজের স্মৃতির পাতায় ডুব দিয়েছেন মুকেশ খান্না। এই মহাচরিত্রে অভিনয় করেও নাকি কখনও মহাভারত ছুঁয়ে দেখেননি পঙ্কজ। এমনই জানালেন মুকেশ।
মুকেশ তার সহকর্মীকে নিয়ে বলেন , " শুরুর দিকে ভেবেছিলাম, আমি কর্ণ বা অর্জুনের মধ্যে কোনও একটা চরিত্র পাব। কিন্তু ঈশ্বর আমার জন্য ভীষ্মের চরিত্র রেখেছিলেন যেখানে আমি সর্বত্র ‘আয়ুষ্মান ভবঃ’ দেখতে পেতাম। আজও সেই চরিত্র নিয়েই বেঁচে আছি। তার পরেই কর্ণের রূপে দেখা গেল পঙ্কজকে। সবচেয়ে আশ্চর্যের বিষয় ও কোনও দিন গোটা ‘মহাভারত’ পড়েননি। কিন্তু কর্ণের দৃষ্টিকোণ থেকে রচিত ‘মৃত্যুঞ্জয়’ পড়েছিলেন। ফলে ওঁর মনে হয়েছিল বি আর চোপড়ার ‘মহাভারত’-এ নাকি অনেক দৃশ্য রাখাই হয়নি। আমি তো মজা করে ওঁকে কনভেন্টে পড়া পাণ্ডব বলতাম। কিন্তু দুর্দান্ত অভিনয় করেছিলেন।”
উল্লেখ্য , দীর্ঘ দিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন পঙ্কজ। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল ঠিকই। কিন্তু, মাসকয়েক আগে ফের তাঁর অবস্থার অবনতি হয়। গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা। অস্ত্রোপচারও হয়। পঙ্কজের পুরোনো বন্ধু তথা সহকর্মীর তরফে এই খবর নিশ্চিত করা হয়। মৃত্যুকালে অভিনেতার বয়স ছিল ৬৮ বছর।
পঙ্কজের মৃত্যু মানতে নারাজ মুকেশ। বছর খানকে আগে একটি পডকাস্ট অনুষ্ঠানে পঙ্কজকে আনতে রাজি করান মুকেশ। তবে কয়েকমাস আগেও সেই একই অনুরোধ করেন। তবে লাভ হয়নি। অসুস্থতার জেরে আসতে পারেননি পঙ্কজ। তবে বছর খানকে আগের সেই অনুষ্ঠানেও মহাভারত নিয়ে মুখ খুলতে চাননি পঙ্কজ। মুকেশ খান্না বলেছেন , "ওর মৃত্যুতে ভীষণই আকস্মিক। বিশ্বাস করতে পারছি না।"
টলিউডের নতুন ছবি ‘অভিমান’ মুক্তির প্রথম দিনেই তৈরি হয়েছে বিতর্ক।
শাহিদ কাপুর, রাশ্মিকা মন্দানা ও কৃতি শ্যানন অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ককটেল ২’ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েই বক্স অফিসে শক্তিশালী সূচনা করেছে।
কঙ্গনা রানাওয়াত অভিনীত এবং মনোজ তাপাদিয়া পরিচালিত ‘ভারত ভাগ্য বিধাতা’ মুক্তির পর প্রথম সপ্তাহে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পেতে ব্যর্থ হয়েছে
মেট গালা ২০২৬-এ অংশ নিতে নিউ ইয়র্ক যাওয়ার সময় তার টিমের কাছে থাকা প্রায় ১.৩৫ কোটি টাকা মূল্যের দুটি হিরে ও পান্নাখচিত কানের দুল রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়।
অভিনেত্রী প্রীতি জ়িন্টার অভিযোগ, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার মুখাবয়ব, নাম ও পরিচয় ব্যবহার করে এআই-নির্মিত একাধিক কনটেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা তার অনুমতি ছাড়াই তৈরি ও প্রচার করা হচ্ছে।
ছবিতে মেয়ের অভিনয় দেখে যেমন উচ্ছ্বাস প্রকাশ করেন মধুমন্তী, তেমনই মা-মেয়ের সাজপোশাকের তুলনা টেনে সমালোচনার ঝড়ও ওঠে নেটমাধ্যমে।
সম্প্রতি এক সংবাদমাধ্যমে প্রবাহ নন্দী নিজের অবস্থান তুলে ধরার কয়েক দিনের মধ্যেই বারুইপুর আদালতে গার্হস্থ্য হিংসার অভিযোগে মামলা দায়ের করেছেন দেবলীনা।
অনুরাগ কাশ্যপ তার জীবন ও কর্মজীবন নিয়ে একটি বই প্রকাশের ঘোষণা হতেই সেই প্রসঙ্গেই সামনে এসেছে এক পুরনো ঘটনার উল্লেখ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে
অনিরুদ্ধাচার্যর দাবি, বর্তমানে কমেডির আড়ালে এমন অনেক বক্তব্য সামনে আসছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী 'নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে' স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা