নিজস্ব প্রতিনিধি , বীরভূম - বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। পারুলডাঙা শিক্ষা নিকেতন আশ্রম কন্যা বিদ্যালয়ের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিনিকেতনে। যদিও বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রধান শিক্ষিকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট বিদ্যালয়টি শুধুমাত্র ছাত্রীদের জন্য পরিচালিত। সম্প্রতি পড়ুয়া, অভিভাবকসহ অন্যান্য শিক্ষিকারা প্রধান শিক্ষিকার বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ তোলেন। তাঁদের দাবি, বিদ্যালয়ে মাত্র ১টি শৌচালয় রয়েছে, যা অধিকাংশ সময়ই বন্ধ থাকে। পানীয় জলের একমাত্র কলটি নোংরা অবস্থায় পড়ে রয়েছে। এছাড়াও মিড ডে মিলে নিম্নমানের খাবার পরিবেশন করা হয়।

আরও অভিযোগ, সরকারি বিনামূল্যে দেওয়া স্যানিটারি ন্যাপকিন ১০ টাকা দিয়ে কিনতে বাধ্য করা হয়। একাধিকবার বিষয়গুলি জানানো সত্ত্বেও প্রধান শিক্ষিকার তরফে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এই সমস্ত অভিযোগের প্রতিবাদে মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণ উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভকারীদের একটাই দাবি - প্রধান শিক্ষিকা লিপিকা সামন্তকে অবিলম্বে অন্যত্র স্থানান্তর করতে হবে।
এ প্রসঙ্গে এক ছাত্রী জানায়, 'মাসে মাত্র একদিন ডিম দেওয়া হয়, তাও আবার যেদিন কম মেয়ে আসে। অন্যান্য সময় আলুর তরকারি দেওয়া হয়। একবার আমি ভাতে মাকড়সার জাল দেখতে পাই। দিদিদের জানালে বলা হয় সেটা সরিয়ে নিয়ে নিতে। এভাবে চলতে পারে না। আমরা চাই পানীয় জল, শৌচাগার, খাবারের ব্যবস্থা ঠিক করা হোক'।
শিক্ষিকা কমলিকা সাহা জানান, 'উনি ৬ বছর ধরে এখানে কর্মরত। তখন থেকেই দুর্নীতি করে স্কুলটাকে শেষ করে দিচ্ছেন। ক্লাসে মেয়েরা আমাদের কাছে অভিযোগ করে। এই নিয়ে বহুবার আমাদের সকলের সঙ্গে ওনার কথা কাটাকাটি হয়েছে। আগেও সংবাদমাধ্যম এসেছে। কিন্তু উনি মিথ্যে বলে গিয়েছেন। বাধ্য হয়ে এসআই, ডিআই এমনকি পর্ষদকেও চিঠি লিখেছি আমরা'।
অন্যদিকে প্রধান শিক্ষিকা বলেন, 'বিদ্যালয়ের পরিকাঠামো অনুযায়ী আমাকে চলতে হবে। সরকারি স্তরে আবেদন দেওয়া হয়েছে। অনুমোদন এলে আমি ব্যবস্থা করতে পারব। রাতে শৌচাগার খোলা থাকলে কল কিংবা বালতি ভেঙে দেওয়া হয়। তাই বাচ্চাদের চাবি ব্যবহার করতে বলা হয়। এইসব অভিযোগ ভিত্তিহীন। নতুন রুটিন নিয়ে অসন্তোষ থেকেই এই চক্রান্ত'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের