নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আজ বাংলায় তিনটি মেট্রো রুটের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এই সফর ঘিরে কেন্দ্র শাসক রাজনৈতিক তরজা তুঙ্গে। আর এই মেট্রো উদ্বোধনকে ঘিরে এবার কেন্দ্রকে তোপ দাগলেন পুরসভা মেয়র ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম।
সূত্রের খবর , শুক্রবার সকালেই তৃণমূল সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এই মেট্রো উদ্বোধন নিয়ে তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রকে নিশানা করেন। তিনি বলেন , মুখ্যমন্ত্রী তার রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের বাজেট পেশ থেকে শুরু করে অর্থ অনুমোদন সবটাই করেছিলেন। একইসঙ্গে সেই সময়ের কিছু ছবিও সমাজ মাধ্যমে শেয়ার করেন তিনি। আর এবার সেই একই পথে হাঁটলেন ট্রাইনোমুল নেতা ফিরহাদ হাকিম। শুক্রবার ফিরহাদ চেতলার আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পরিদর্শনে গিয়ে কেন্দ্রকে নিশানা করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে তিনি বলেন, ' প্রধানমন্ত্রী আসবেন অতিথি হিসেবে তাকে সম্বর্ধনা জানাই। কিন্তু বাংলায় বিজেপি শূন্য ছিল আছে থাকবে।'
তিনি আরও বলেন, ' বাংলার মানুষ জানে মমতা ব্যানার্জী তাদের সমস্ত সমস্যার সমাধানের জন্য আছে , ভবিষ্যতেও থাকবে। তাই প্রধানমন্ত্রীর বাংলা নিয়ে না ভাবলেও চলবে।' একইসঙ্গে তিনি বাংলার মানুষের ওপর হওয়া অত্যাচারের প্রসঙ্গ তুলে বলেন, ' বাংলার মানুষকে অপমান করা, বাংলা ভাষাকে অপমান করে দুটো বাংলায় কথা বলে ওসব মেকি প্রেম মানুষ বুঝে গেছে। ২০২১ এও বলেছিল বাংলায় আসবে এখনও বলছে তাই তাদের ভাবনা তাদের থাকুক। বাংলায় তৃণমূল ছিল আছে , থাকবে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের