68e52ad4cfa1f_IMG_7987
অক্টোবর ০৭, ২০২৫ রাত ০৮:৩০ IST

প্রধানমন্ত্রীর পোস্টে অসংবেদনশীল মন্তব্য, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগে পুলিশের দ্বারস্থ বিজেপি

নিজস্ব প্রতিনিধি , হুগলী - সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৃণমূল কাউন্সিলরের অসংবেদনশীল মন্তব্য। তাকে ঘিরে তীব্র রাজনৈতিক তর্কবিতর্ক তুঙ্গে। ঘটনাকে কেন্দ্র করে আজ উত্তপ্ত হুগলীর রাজনৈতিক মহল। স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে সরাসরি থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে সংশ্লিষ্ট তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।

বিজেপি নেতৃত্বদের লিখিত অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে 

সূত্রের খবর , সোমবার উত্তরবঙ্গের নাগরাকাটায় বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষ। সেই ঘটনার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন। সেই পোস্টের নীচে মন্তব্য করেন উত্তরপাড়ার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অর্ণব রায়।

ভাইরাল সেই মন্তব্য 

 তিনি লেখেন, “আপনি যদি বন্যা দুর্গত এলাকায় রিলিফ না নিয়ে যান, তাহলে বাংলা আপনাকে দুয়ারে ক্যালানি দেবে।”এই মন্তব্যের পরই ক্ষোভে ফেটে পড়ে বিজেপি। আজ উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ 

উত্তরপাড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ জানান, “কোনও রাজনৈতিক দলের নেতাদেরই উচিত নয় অপর দলকে কুরুচিকর মন্তব্য করা। তবে আজ প্রধানমন্ত্রীকে এমন মন্তব্য করা যেমন আমাদের দলের সদস্যকে মানায়নি ঠিক তেমনি প্রধানমন্ত্রী হিসেবে উনিও তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে যা বলেছেন , সেটাও তাঁকে মানায় না।”

বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য

বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য বলেন, “দেশের প্রধানমন্ত্রীকে এই ভাষায় অপমান করা যায় না। এটা কেবল নিন্দনীয় নয়, আইনত অপরাধও বটে। ওই তৃণমূল কাউন্সিলরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। যাতে আগামী দিনে এমন দুর্সাহস কেউ দেখাতে না পারে।”

কাউন্সিলর অর্ণব রায়

তবে এই অভিযোগকে একেবারে উড়িয়ে দিয়েছেন কাউন্সিলর অর্ণব রায়। নিজের বক্তব্যে তিনি বলেন, “যারা এই কথা বলছে তারা ইংরেজিটা বোঝে না। আমি বলতে চেয়েছি, অনেক সময় দেখা যায় বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে গেলে ত্রাণ ছিনিয়ে নেওয়া হয়। আমি রাজনৈতিকভাবে প্রধানমন্ত্রীকে আক্রমণ করিনি, বরং জনগণের ক্ষোভের কথাই বলেছি। আর বিজেপি যেভাবে বলে ‘দুয়ারে ভেনিস’, আমি তাদের ভাষায়ই বলেছি ‘দুয়ারে ক্যালানি’। আমার মাথা খারাপ হয়নি যে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন কিছু লিখব।”

আরও পড়ুন

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

৫০ বছরের অপেক্ষার অবসান! রুদ্রনীলের উদ্যোগে কোণায় শুরু রাস্তার কাজ
আগস্ট ০২, ২০২৬

খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ

গভীর রাতেও মিলবে বাস পরিষেবা , বিরাট ঘোষণা পরিবহণ মন্ত্রীর
আগস্ট ০২, ২০২৬

এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন

মুচলেকার পরও ঘরে বসে চলছে টাকা নিয়ে প্রাইভেট টিউশন! নির্লজ্জ্ব স্কুলের শিক্ষকের বিরুদ্ধে নির্দেশ অমান্যের অভিযোগ
আগস্ট ০১, ২০২৬

সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের