নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে এবার নতুন বিতর্ক। রাজনীতির উত্তাপ ছড়িয়ে পড়ল শহরের এক নামী বেসরকারি হাসপাতালকেও ঘিরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং হাসপাতালের সিইওর কথোপকথনের একটি অডিও ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা।
শনিবার সোনারপুরে হামলা ও হেনস্তার ঘটনার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখানে উপস্থিত হন। এরপর সামাজিক মাধ্যমে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়, যেখানে দাবি করা হচ্ছে মুখ্যমন্ত্রী ও হাসপাতালের সিইওর মধ্যে কথোপকথন শোনা যাচ্ছে।
ভাইরাল সেই অডিওতে মমতাকে বলতে শোনা যায়, ' আপনি ভুল করলেন। মনে রাখবেন, আমরা আপনাকে কীভাবে সাহায্য করেছিলাম। এখন আপনি বিজেপির কথায় ভুল পথে চালিত হচ্ছেন।' অডিওতে আরও শোনা যায়, ' ভগবান আপনাকে ক্ষমা করবে না। লজ্জা হওয়া উচিত আপনার। হাসপাতাল চালাচ্ছেন। কিন্তু যখন বিজেপি সরকার থাকবে না, তখন কিন্তু আমরা বুঝে নেব।' রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার তাঁর এক্স হ্যান্ডলে অডিওটি পোস্ট করে মুখ্যমন্ত্রীর ভূমিকার তীব্র সমালোচনা করেছেন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের