নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আগামীকাল ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। কিন্তু এই একই দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতোকত্তর স্তরের পরীক্ষা নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। আর এই পরীক্ষা নিয়ে ছাত্র পরিষদ বনাম বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক তরজা তুঙ্গে উঠেছে।
সূত্রের খবর , আগামীকালে ছাত্র পরিষদ উপলক্ষ্যে ইতিমধ্যেই জেলার কর্মী সমর্থকরা ক্ষুদিরাম মঞ্চে ভিড় জমাতে শুরু করেছে। আগামীকালের সমাবেশের জন্য মেয় রোড থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত বিশাল মঞ্চের আয়োজন করা হয়েছে। কিন্তু এই দিনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ঘিরে শুরু হয়েছে এক ব্যাপক দ্বন্দ্ব। একদিকে, ছাত্র পরিষদের পক্ষ থেকে পরীক্ষার দিন পিছোনোর জন্য একাধিকবার আবেদন জানানো হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় তার নিজের জায়গায় অনড়। উপাচার্য শান্ত দের বক্তব্য, এই পরীক্ষার ওপর ৩০ হাজার পড়ুয়ার ভবিষৎ নির্ভরশীল। শুধু শাসক দল কেন কোনো রাজনৈতিক দলেরই প্রতিষ্ঠা দিবসের জন্য সেই পরীক্ষা পিছানো সম্ভব নয়। তিনি আরও বলেন, পড়ুয়াদের পরীক্ষায় যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেয়ার আবেদন জানানো হয়েছে।
অপরদিকে, এই নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে ফের একবার সুর চড়ালেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তিনি বলেন, ' কেউ যদি ভেবে থাকে পরীক্ষা থাকার জন্য আমাদের সমাবেশ ভণ্ডুল হয়ে যাবে, তবে সে দিবাস্বপ্ন দেখছে। আমাদের এই বছরের সমাবেশ সর্বকালের সর্বশ্রেষ্ঠ হবে। সম্পূর্ণ ভাবে একটা নিদিষ্ট দলের চরিতার্থী করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া। ছাত্রছাত্রীদের যাতে কোনও সমস্যা না হয়, সেই দায়িত্ব আলাদাভাবে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।'
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা