নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনই ডেকে আনল রক্তপাত। সোমবার সকালে হরিদেবপুরে গুলিবিদ্ধ হলেন মৌসুমী হালদার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার তদন্তে নেমে মাত্র ৩ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, গুলিবিদ্ধ মহিলা মৌসুমী হালদার বিবাহিতা ও এক সন্তানের মা। তার প্রতিবেশী বাবলু ঘোষের সঙ্গে প্রায় চার বছরের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। বাবলুর স্ত্রী পাঁচ বছর আগে মারা গিয়েছিলেন, তারও একটি কন্যাসন্তান রয়েছে। স্থানীয়দের দাবি, দুজনের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হয়েছিল, এমনকি গোপনে বিয়েও করেছিলেন তারা। তবে সাম্প্রতিক সময়ে মৌসুমী এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। বিষয়টি মেনে নিতে পারেননি বাবলু। আর সেই কারণেই সোমবার মৌসুমীর ওপর গুলি চালায় বাবলু।
ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত। তবে পুলিশি তৎপরতায় অবশেষে গ্রেফতার হল মূল অভিযুক্ত বাবলু ঘোষ। পেশায় সে একজন মাংস ব্যবসায়ী। বর্তমানে পুলিশ তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। গুলি চালানোর অস্ত্রটি সে কীভাবে এবং কার মাধ্যমে সংগ্রহ করেছিল সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি, এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা সে নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের