নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ২৩ বছরের প্রেমিককে খুনের অভিযোগ তুললেন এক তরুণী। ভালোবাসা এতটাই গভীর ছিল যে প্রেমিকের মৃত্যু মানতে নারাজ নাবালিকা। এরপর মৃত প্রেমিকের সঙ্গেই বিয়ে করলেন তিনি। স্বীকৃতি দিলেন তার স্ত্রী হিসেবে। শুধু তাই নয় সারাজীবন তার ঘরে থাকার প্রতিশ্রুতি দিলেন। ভালোবাসার প্রমাণ দিয়ে এক অনন্য দৃষ্টান্ত তরুণীর।
ঘটনাটি মহারাষ্ট্রের নান্দেড় জেলার ইত্বারা থানার অধীনে মিলিন্দ নগরে। প্রেমিক সক্ষমের মৃত্যুর খবর পাওয়া মাত্রই তার বাড়িতে ছুটে যান তরুণী। গিয়ে শেষকৃত্যের আগে বেশকিছু রীতি পালন করেন তিনি। সক্ষমের গায়ে হলুদ লাগিয়ে নিজের সিঁথি ভরিয়ে দেন। শুধু তাই নয় , হত্যাকারীদের মৃত্যুদণ্ডের দাবিও তুলেছেন আঁচল।
সক্ষমের বাড়িতে প্রায়ই জেতেন আঁচল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তাদের পরিচয় বলে জানিয়েছেন তিনি। তবে ভিন্ন ধর্মের হওয়ায় পরিবার থেকে সম্পর্ক মেনে নেয়নি। আঁচলের দাদা , বাবা , ভাইয়েরা ভীষণই অপছন্দ করতেন ছেলেটিকে। এরপর ছেলেটিকে বৃহস্পতিবার সন্ধ্যেবেলা মারধর করে তরুণীর পরিবার। একাধিকবার সক্ষমকে হুমকিও দিয়েছিল আঁচলের বাবা গজানন মামিদ্বর। বৃহস্পতিবার সন্ধ্যেবেলা সক্ষম তাঁর বন্ধুদের সঙ্গে ছিল। তখন আঁচলের ভাই হিমেশ মামিদওয়ার সেখানে এসে ঝগড়া শুরু করে, যা পরে মারামারিতে রূপ নেয়। তরুণীর অভিযোগ, হিমেশ সক্ষমকে গুলি করে।
আঁচল জানিয়েছেন , "একদিন বাবা সক্ষমকে বলেছিলেন, আমাকে বিয়ে করতে চাইলে তাকে আমাদের ধর্ম, হিন্দু ধর্মে আসতে হবে। সক্ষম আমাকে বিয়ে করার জন্য সবকিছু করতে রাজি ছিল। কিন্তু এরপর কী হল, আমি জানি না।"
আঁচল আরও বলেন , "সক্ষমকে যেদিন খুন করা হয় সেদিন সকাল ১১টার দিকে আমার ছোট ভাই আমাকে থানায় নিয়ে যায় এবং বলে সক্ষমের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিতে। আমি রাজি হইনি। তখন পুলিস আমার ভাইকে বলে, 'তুমি তো লোক মেরে এখানে আসো। তোমার বোন যার সঙ্গে সম্পর্ক আছে, তাকে কেন মারছ না?' আমার ভাই জবাব দেয়, 'ঠিক আছে, আমি সন্ধ্যের মধ্যে তাকে মেরে এসে আপনাদের দেখাব।"
ধর্ষণের পর জোর করে গর্ভপাত! ওপার বাউন্ডারির বিহারে ‘ধর্ষক’কে বিয়ের দাবিতে চাঞ্চল্য
টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে কড়া অবস্থান! আজ থেকেই কার্যকর রেলের নতুন নির্দেশিকা
শিন্ডে শিবিরে যোগ দেওয়ার জল্পনা! লোকসভার ৯ সাংসদের মধ্যে ৬ জনের অবস্থান ঘিরে বাড়ছে চাপ
শিক্ষামন্ত্রীর অপসারণের দাবিতে থালা-চামচ হাতে বিক্ষোভ! দিল্লিতে কর্মসূচির ডাক ককরোচ জনতা পার্টির
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা