নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২০১৪ সালের টেটের ভিত্তিতে নিয়োগ পাওয়া ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল নয়। এই মর্মে গুরুত্বপূর্ণ রায় দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, এত বছর চাকরি করার পর তাদের পদ থেকে সরানো হলে পরিবারগুলি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।
প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশ ছিল প্রাথমিক পর্যায়ের নিয়োগে দুর্নীতির অভিযোগে ৩২ হাজার চাকরি বাতিল করার। সেই রায়ই বুধবার খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, দীর্ঘ ৯ বছর ধরে যারা স্কুলে পড়াচ্ছেন, তাদের চাকরি হঠাৎ বাতিল করা জনস্বার্থবিরোধী এবং মানবিকতার পরিপন্থী। তবে দুর্নীতি তদন্ত থেমে থাকছে না। ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, নিয়োগ প্রক্রিয়ায় কোনও অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আদালতের পর্যবেক্ষণ, 'কর্তৃপক্ষের ভুল বা দুর্নীতির জন্য নিরীহ চাকুরিজীবীদের শাস্তি দেওয়ার কোনও যুক্তি নেই।' রায় ঘোষণার পর সরকারি আইনজীবী আশিস কুমার চৌধুরী বলেন, 'যারা এতদিন ধরে চাকরি করছেন তারা কোনও প্রভাবশালীদের সঙ্গে যুক্ত নন। তাই তাদের চাকরি বহাল রাখার নির্দেশ অত্যন্ত স্বস্তিদায়ক।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের