নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় ভাঙন গেরুয়া শিবিরে। দলীয় কর্মসূচির দিনেই শাসকদলে যোগ দিলেন শতাধিক বিজেপি কর্মী-সহ সিপিআইএম-এর প্রাক্তন প্রতিনিধি। এই দলবদলকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ইন্দাস ব্লকে। নির্বাচনের আগে ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
স্থানীয় সূত্রে জানা গেছে , মঙ্গলবার জেলার বিভিন্ন প্রান্তে বিজেপির পক্ষ থেকে ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন দলীয় নেতা শুভেন্দু অধিকারী। সেই আবহেই সোমবার তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে একটি যোগদান সভার আয়োজন করা হয়। সেখানে এলাকার বিজেপি সভাপতির ভাই দেবদাস অধিকারী, আকুই ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপিআইএমের প্রাক্তন প্রধান রিনা রং-সহ প্রায় শতাধিক ব্যক্তি তৃণমূল শিবিরে যোগ দেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক সভাপতি শেখ হামিদ।

দলবদলকারী দেবদাস অধিকারী জানান, 'বিজেপির কাজকর্ম আমাদের ভালো লাগছিল না। আমরা কোনও সাহায্য পাইনি, অথচ তৃণমূলের প্রকল্পের সুবিধা পাচ্ছি। আমার দাদা মণ্ডল সভাপতি হলেও এটি কোনও পারিবারিক লড়াই নয়, এটি নীতির লড়াই। আমি সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হয়েছি'।
অন্যদিকে সিপিআইএম ত্যাগী রিনা রং বলেন, '২০০৭ সাল থেকে বাম শিবিরে ছিলাম। কিন্তু এখন সেখানে কিছুই নেই। উন্নয়ন করার স্বার্থেই তৃণমূলের হাত ধরলাম। ব্লক সভাপতি যা নির্দেশ দেবেন, সেই অনুযায়ী কাজ করব'।

শেখ হামিদ বলেন, 'রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত উন্নয়ন। বিজেপি যে কোনও উন্নয়ন করতে পারেনি, এই যোগদান তারই প্রতিফলন। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে অনুপ্রাণিত হয়ে মানুষ আমাদের পাশে দাঁড়াচ্ছেন। গেরুয়া শিবিরের চৈতন্য হোক, বাংলার সংস্কৃতিকে সম্মান করতে শিখুক এটাই চাই। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এই বিষয়ে কোনও সন্দেহ নেই'।
অন্যদিকে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়া জানান, 'বিষয়টি শুনেই হাসি পাচ্ছে। নিজেদের ঘরের লোকদেরই দলে এনে দেখাচ্ছে সবাইকে। তাঁরা এখন মূর্খের রাজ্যে বাস করছেন। তৃণমূল দলটা আর থাকবে না। মানুষ তাঁদের ধাপ্পাবাজি আর বিশ্বাস করবে না'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের