নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অবশেষে প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষার প্রায় তিন মাস পর শুক্রবার সকালে সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবছর পাশের হার ৮৬.৮৩ শতাংশ।
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে, এবছর মোট ৯ লক্ষ ৫৯ হাজার পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তার মধ্যে সফল হয়েছে ৮৬.৮৩ শতাংশ পরীক্ষার্থী। ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে।
জেলাভিত্তিক সাফল্যের নিরিখে সবার শীর্ষে রয়েছে কালিম্পং। সেখানে পাশের হার ৯৫.১০ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর, তৃতীয় স্থানে কলকাতা। এবারের মেধাতালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছে মোট ১৩১ জন পরীক্ষার্থী। শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে অনলাইনে ফলাফল দেখা যাচ্ছে। পরীক্ষার্থীরা মধ্যশিক্ষা পর্ষদের সরকারি ওয়েবসাইটে গিয়ে নিজেদের রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে ফল জানতে পারবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের