নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল। শুক্রবার দুপুর ১২.৩০-এ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফল ঘোষণা করে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল। এবার পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা গতবারের থেকে বেশি।
এবারই প্রথম প্রথম সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা নেয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। গত ২২ সেপ্টেম্বর তৃতীয় সেমেস্টারের পরীক্ষা শেষ হয়। মাত্র ৩৯ দিনের মধ্যেই প্রকাশিত হল ফলাফল। সংসদ সূত্রে জানা গিয়েছে, ছেলেদের ও মেয়েদের পাশের হারে তেমন কোনও পার্থক্য নেই। পাশের নিরিখে সর্বোচ্চ স্থানে দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা রয়েছে ১২ তম স্থানে। যুগ্মভাবে প্রথম হয়েছে পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা, প্রাপ্ত নম্বর ৯৮.৯৭ শতাংশ।
বিজ্ঞান বিভাগে সর্বাধিক পাশের হার নথিভুক্ত হয়েছে। মোট পরীক্ষার্থীদের মধ্যে ৪১.১৬ শতাংশ ফার্স্ট ডিভিশন পেয়েছে। এছাড়া ১০.৪ শতাংশ পরীক্ষার্থী স্টার মার্কস অর্জন করেছে। তৃতীয় সেমেস্টারের এই ফলাফলই আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া চতুর্থ সেমেস্টারের পরীক্ষার সঙ্গে যুক্ত হয়ে চূড়ান্ত উচ্চমাধ্যমিক ফল নির্ধারণে ভূমিকা নেবে।
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের