নিজস্ব প্রতিনিধি , মালদহ - প্রকাশ্য দিবালোকে নাবালককে খুনের চেষ্টা। গলায় চাকু মারা হল যুবককে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গাজোলে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর , ঘটনাটি ঘটেছে গাজোল থানার বিদ্রোহী মোড় এলাকায়। জখম যুবকের বাড়ি গাজোল থানার অন্তর্গত কদুবাড়ী এলাকায়। মঙ্গলবার সকালে বাড়ি থেকে কোনও একটি কাজে বেরিয়েছিল ওই নাবালক। তবে বিদ্রোহী মোড় পৌঁছাতেই তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়। এরপর রক্তাক্ত গলা ধরে বন্ধুদের কাছে ছুটে যান তিনি। বন্ধুরা তাকে স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে নাবালকের।

ওই এলাকায় মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র রয়েছে। এরই মাঝে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিদ্রোহী মোড়ে। ঘটনার পর বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। এছাড়াও বসানো হয়েছে বেশ কয়েকটি সিসিটিভি। অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী এক নাবালক বলেছেন , "আমরা কয়েকজন হাইস্কুলের মাঠে বসেছিলাম।হঠাৎই ওর ওপর হামলা চালানো হয়। ছুরি মারা হয় গলায়। এরপর ওই রক্তাক্ত গলা ধরে ও আমাদের কাছে এলে আমরা হাসপাতালে নিয়ে যাই। ওখান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। মনে হয় তর্কাতর্কি থেকেই এই ঘটনা ঘটেছে।"
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...