নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপি বিধায়ককে উদ্দেশ্য করে প্রাণনাশের হুমকি। এর পাল্টা জবাব দেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। শাসক দলের এক জেলা সভাপতির এমন মন্তব্যকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিবেশ।
স্থানীয় সূত্রের খবর , গতকাল সন্ধ্যায় বাঁকুড়ার ওন্দা ব্লকে আয়োজিত হয় এক তৃণমূল কংগ্রেসের সভা। সেই সভা থেকেই প্রকাশ্যে বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে লক্ষ্য করে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত।
উল্লেখ্য, সম্প্রতি ওন্দার নন্দনপুরে বিজেপি কর্মী তাপস বারিকের বাড়িতে আগুন লেগে যায়। তাকে পরিবারসহ পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ ওঠে। সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রবল রাজনৈতিক উত্তাপ ছড়ায়। ঘটনার প্রতিবাদে গত ২৪ জানুয়ারি ওন্দায় সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারই পাল্টা কর্মসূচি হিসেবে গতকাল সভা করে তৃণমূল কংগ্রেস।
বিষ্ণুপুর জেলা সভাপতি তৃণমূল নেতা সুব্রত দত্ত জানিয়েছেন, "তৃণমূল কখনও বাড়ি জ্বালায় না। তৃণমূল মানুষের বাড়ি তৈরি করে। শুধু ওন্দা ব্লকেই পাঁচ হাজারের বেশি বাড়ি তৈরি করেছে তৃণমূল। আর মারার কথা বলতে গিয়ে আমি গণতান্ত্রিকভাবে ইভিএমে হারানোর কথাই বলেছি।"
বিজেপি বিধায়ক অমরনাথ শাখা জানিয়েছেন, "দুষ্কৃতীরা দুষ্কৃতীদের মতোই কথা বলবে। আজ ওরা এসেছিল বিজেপির বিরূদ্ধে সভা করতে। যা ইচ্ছা তাই বলছে, মিথ্যা প্রচার করছে। আর একজন সভাপতি আছে, সে নাকি রাতে হাতে ঘড়ি, স্যুট পড়ে আগুন নিভেছে কিনা তার খবর নিতে গেছে।"
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের