নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – সম্প্রতি চাপের মুখে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন ফাইলে সই করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার এপস্টিনের সঙ্গে নাম জড়াল প্রখ্যাত চিন্তাবিদ নওম চমস্কির। এপস্টিনকে তাঁর ‘গুরুত্বপূর্ণ’ বন্ধু হিসেবে উল্লেখ করা আছে।
প্রখ্যাত চিন্তাবিদ নওম চমস্কির ছাড়াও প্রকাশিত তালিকায় নাম রয়েছে ট্রাম্পের প্রাক্তন প্রধান ভোটকৌশলি স্টিভ ব্যানন, প্রাক্তন মার্কিন ট্রেজারি সেক্রেটারি, হার্ভার্ডের সভাপতি ল্যারি সামারস, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, প্রিন্স অ্যান্ড্রু, ইলন মাস্কের।
সম্প্রতি একটি ৬ পাতার নথি প্রকাশ করেন আমেরিকার ডেমোক্র্যাটরা। তাতে দাবি করা হয়েছে, ২০১৪ সালের ৬ ডিসেম্বর এপস্টিনের ব্যক্তিগত দ্বীপে একটি সফরের পরিকল্পনা করেছিলেন ইলন মাস্ক। তবে আদৌ সেখানে মাস্ক গিয়েছিলেন কিনা, এপস্টিনের সঙ্গে দেখা করেছিলেন কিনা, তা স্পষ্ট ভাবে জানানো হয়নি। যদিও ডেমোক্র্যাটদের দাবি, ওই দ্বীপে গিয়েছিলেন ইলন মাস্ক। ডেমোক্র্যাটদের দাবি নস্যাৎ করেছেন টেসলার কর্ণধার। তিনি জানিয়েছেন, “দিস্ ইজ ফল্স” অর্থাৎ, ‘এটা মিথ্যা’।
ডেমোক্র্যাটদের প্রকাশিত সূচি অনুযায়ী, ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি এপস্টিনের সঙ্গে প্রাতরাশের পরিকল্পনা ছিল ট্রাম্পের প্রাক্তন উপদেষ্টা স্টিভ ব্যাননের। ২০১৪ সালের ৫ ডিসেম্বর, অর্থাৎ, মাস্কের পরিকল্পিত সফরের আগের দিন এপস্টিনের সঙ্গে প্রাতরাশের কথা ছিল বিল গেট্সের। এ ছাড়া নাম রয়েছে পিটার থিয়েল, প্রিন্স অ্যান্ড্রুর।
উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে ২০১৯ সালে মৃত্যুর আগে পর্যন্ত আমেরিকার ভার্জিন আইল্যান্ড্সের লিট্ল সেন্ট জেম্স দ্বীপটি ছিল এপস্টিনের ব্যক্তিগত দ্বীপ ছিল। অভিযোগ, যেখানে বহু মহিলা এবং শিশুকে যৌন হেনস্থা করা হয়েছে।
মেগা টুর্নামেন্টের মাঝেই নিউ ইয়র্কের ব্যস্ততম রাস্তায় রক্তপাত! তদন্তে নেমে একজনকে আটক করল পুলিশ
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা