নিজস্ব প্রতিনিধি , হুগলী - দ্বিতীয় দফার ভোটের আগে রবিবার পশ্চিমবঙ্গে প্রচারে ঝড় তুললেন নরেন্দ্র মোদি। বনগাঁর ঠাকুরনগরের সভা সেরে আরামবাগের হরিপালে দ্বিতীয় জনসভা থেকে তিনি ভোটারদের উদ্দেশ্যে জোর বার্তা দেন। একইসঙ্গে, এদিন আইপ্যাক ইস্যু নিয়েও সরব হন মোদি।
হরিপালের সভামঞ্চে দাঁড়িয়ে মোদি বলেন, ' আমি আগেই বলেছিলাম ভোটদানের হারের সব রেকর্ড ভেঙে দেবে। সেটাই হল ২৩ তারিখ। ২৯ তারিখ সেই রেকর্ডও ভাঙতে হবে।' এদিনের বক্তব্যে তৃণমূল সরকারকে আইপ্যাক ইস্যুতেও সুর চড়ান মোদি। তিনি বলেন, ' কেন্দ্রীয় এজেন্সির তদন্তে এই নির্মম সরকার বারবার বাধা দেয়। কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্ট তৃণমূল সরকারকে সজোরে থাপ্পড় মেরেছে।'
মোদি আরও বলেন, ' তদন্তে বাধা দেওয়া এবং প্রমাণ লোপাটের চেষ্টাকে দেশের সর্বোচ্চ আদালত লোকতন্ত্রের ওপর এক ভয়াবহ আঘাত হিসেবে বর্ণনা করেছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, কেন্দ্রীয় তদন্তকারীদের কাজে বাধা সৃষ্টি করা চলবে না।' হরিপালের জনসভা থেকে রাজ্যের বর্তমান পরিস্থিতির কড়া সমালোচনা করেন মোদি। তিনি বলেন, ' তৃণমূল সরকার নিজেদের কুকর্মের কারণে সাধারণ মানুষের ভরসা পুরোপুরি হারিয়ে ফেলেছে। আজ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বিচার পাওয়ার জন্য লোককে প্রায়ই আদালতের দরজায় কড়া নাড়তে হচ্ছে।'
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের