নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আরজি কর কাণ্ডের তদন্ত ঘিরে ফের উঠল বিস্ফোরক অভিযোগ। এবার সরাসরি সিবিআইয়ের তদন্তকারী অফিসার সীমা পাহুজার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আরজি কর হাসপাতালে দাঁড়িয়ে তার করা মন্তব্যে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।
শনিবার আচমকাই আরজি.কর হাসপাতালে পৌঁছে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার পরনে ছিল চিকিৎসকদের অ্যাপ্রন। হাসপাতালের সেই সিল করা ঘরের সামনে গিয়ে দাঁড়ান তিনি, যেখান থেকে ২০২৪ সালের অগস্টে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের দেহ। সেখান থেকেই সিবিআই তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ। অভিজিতের অভিযোগ, ওই ঘরের ভিতর থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ উদ্ধার করা সম্ভব ছিল। কিন্তু তদন্তকারী সংস্থা সেই পথে হাঁটেনি।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি, সিবিআই তদন্তে যে গাফিলতির অভিযোগ উঠছে, তার নেপথ্যে রয়েছেন তদন্তকারী অফিসার সীমা পাহুজা। শুধু তাই নয়, তাকে তদন্তের আওতায় এনে অভিযুক্ত হিসেবেও দেখা উচিত বলে মত প্রকাশ করেন তিনি। তবে একইসঙ্গে সিবিআইয়ের সামগ্রিক তদন্ত প্রক্রিয়ার প্রশংসাও করেন অভিজিৎ। তার বক্তব্য, সংস্থার ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও নির্দিষ্ট কিছু ক্ষেত্রে তদন্তে বড়সড় ফাঁক থেকে গিয়েছে।
উল্লেখ্য, আরজি কর কাণ্ডের তদন্ত প্রথমে শুরু করেছিল কলকাতা পুলিশ। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। সেই সময় থেকেই তদন্তের গতি ও পদ্ধতি নিয়ে নানা প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এমনকি নির্যাতিতার পরিবারও একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছে।
সঞ্জয় রায়ের সাজা ঘোষণার সময়ও শিয়ালদহ আদালত চত্বরে সীমা পাহুজার ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন নির্যাতিতার বাবা। তাকে উদ্দেশ্য করে তীব্র আক্রমণও করেছিলেন তিনি। এবার একই সুর শোনা গেল বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলাতেও।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের