নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সারদা চিটফান্ড কাণ্ডে বড়সড় আইনি মোড়। ২০১৩ সালে হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া প্রথম তিনটি মামলায় বেকসুর খালাস পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন ও সংস্থার অন্যতম কর্ত্রী দেবযানী মুখোপাধ্যায়। তবে এখনও মুক্তি নয়, কারণ তাদের বিরুদ্ধে বাকি রয়েছে শতাধিক মামলা।
সূত্রের খবর, ২০১৩ সালে সারদা কাণ্ড রীতিমতো তোলপাড় ফেলে দেয় গোটা রাজ্যজুড়ে। সারদা কাণ্ডের মূল মাথা সুদীপ্ত সেন ও দেবযানীর বিরুদ্ধে ২০১৩ সালে তিনটি পৃথক মামলা দায়ের হয়েছিল। অভিযোগ ছিল মোট ১০ থেকে ১৫ লক্ষ টাকা প্রতারণার। পরে রাজ্য সরকারও একাধিক মামলা দায়ের করে। কিন্তু মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্ট এই প্রথম তিন মামলায় তাদের বেকসুর খালাস করে।
আদালতে সরকারি পক্ষ থেকে প্রায় ১৫ জন সাক্ষী হাজির হলেও ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় অভিযুক্তদের দোষ প্রমাণের মতো যথেষ্ট তথ্য-প্রমাণ পেশ করতে ব্যর্থ হয়। আদালতের রায়ের পর দেবযানীর আইনজীবী শুভজিৎ বল জানান, এই খালাস প্রমাণ করে যে অভিযোগগুলি টেকসই ছিল না।
তবে এখানেই শেষ নয়। সারদা চিটফান্ড কাণ্ডে এখনও ২০০-রও বেশি মামলা বিচারাধীন। পাশাপাশি ইডি, সিবিআই-ও আলাদা মামলা চালাচ্ছে। তাই এই খালাসের রায় সত্ত্বেও জেল থেকে মুক্তি পাচ্ছেন না সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের