নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের আগে বেহালার পর্ণশ্রীতে রাজনৈতিক উত্তেজনা চরমে। বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে এবার তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। কমিশনের নির্দেশে পুলিশের এই পদক্ষেপ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
রবিবার দুপুরে পর্ণশ্রী এলাকায় ঘটনাটির সূত্রপাত হয়। বিজেপির অভিযোগ, তাদের দলীয় কার্যালয়ে গিয়ে পোস্টার-ব্যানার ছেঁড়া এবং ভাঙচুর চালান তৃণমূল কর্মী-সমর্থকেরা। এমনকি সিসিটিভি ফুটেজে সেই ঘটনার প্রমাণও রয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের। প্রথমদিকে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে সরব হয় বিজেপি, যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থলে পৌঁছে বেহালা পশ্চিমের বিজেপি ইন্দ্রনীল খাঁর নেতৃত্বে পর্ণশ্রী থানার সামনে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি চালানো হয়।
পরিস্থিতি এতটাই তীব্র হয়ে ওঠে যে দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে বচসা থেকে হাতাহাতির ঘটনাও ঘটে। অন্যদিকে, তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় পাল্টা অভিযোগ করেন, তাদের পোস্টার ও ব্যানার ছিঁড়েছে বিজেপি সমর্থকেরাই। এই নিয়ে থানায় পৃথক অভিযোগ দায়ের করা হয়। তবে শেষ পর্যন্ত কমিশনের হস্তক্ষেপে সোমবার সকালে রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে FIR রুজু করে পুলিশ।
তদন্তে সহযোগিতার বার্তা শোভনদেব চট্টোপাধ্যায়ের
এই বিষয়ে স্কুলে স্কুলে প্রচারের নির্দেশ রেল কতৃপক্ষের
শনিবার দুদিনের জন্য বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা