নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনায় আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পশ্চিমবঙ্গ বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে মঙ্গলবার শপথ নিলেন তাপস রায়। লোক ভবনে রাজ্যপাল আরএন রবির উপস্থিতিতে শপথগ্রহণের মধ্য দিয়ে শুরু হল অষ্টাদশ বিধানসভার আনুষ্ঠানিক কার্যক্রম।
মঙ্গলবার লোক ভবনে আয়োজিত অনুষ্ঠানে তাপস রায়কে প্রোটেম স্পিকার হিসেবে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের একাধিক মন্ত্রী এবং নবনির্বাচিত বিধায়করা। এদিন সকালে অসমে হিমন্ত বিশ্বশর্মার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে কলকাতায় ফিরেই তিনি সরাসরি লোক ভবনে পৌঁছে যান।
শপথ গ্রহণের পর তাপস রায় জানান, আগামী বুধ ও বৃহস্পতিবার নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব চলবে। এরপর ১৫ মে, শুক্রবার অনুষ্ঠিত হবে বিধানসভার স্পিকার নির্বাচন। জানা গেছে, তাপস রায়কেই স্থায়ী অধ্যক্ষ পদে মনোনীত করতে পারে বিজেপি সরকার। যদিও সেই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের