নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আসন্ন নির্বাচনের প্রাক্কালে রাজ্যের নির্বাচন সংক্রান্ত দুটি 'উদ্বেগজনক ও জরুরি' সিদ্ধান্ত নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রশ্ন তুলে তিনি সোমবার চিঠি পাঠিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। চিঠিতে তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের বেশ কিছু পদক্ষেপ স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার পরিপন্থী এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে।
মুখ্যমন্ত্রীর প্রথম আপত্তি উঠেছে একটি ‘সন্দেহজনক’ Request for Proposal ইস্যু নিয়ে। তিনি জানিয়েছেন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যাতে তারা আর চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর বা বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের SIR বা অন্য কোনও নির্বাচনী কাজে নিয়োগ না করেন। একইসঙ্গে কেন্দ্রীয়ভাবে ১,০০০ ডেটা এন্ট্রি অপারেটর এবং ৫০ জন সফটওয়্যার ডেভেলপার নিয়োগের জন্য এক বছরের চুক্তিতে দরপত্র আহ্বান করা হয়েছে।
কমিশনকে নিশানা করে মুখ্যমন্ত্রীর প্রশ্ন , যেখানে প্রতিটি জেলাতেই আগে থেকে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী রয়েছেন, সেখানে নতুন করে কেন্দ্রীয়ভাবে কর্মী নিয়োগের প্রয়োজন কেন? জেলার স্বাধীন কর্তৃত্ব কেড়ে নিয়ে এই নিয়োগ কি কোনও রাজনৈতিক দলের স্বার্থে করা হচ্ছে?
দ্বিতীয় আপত্তি আরও কঠোর। অভিযোগ, নির্বাচন কমিশন নাকি বেসরকারি আবাসিক কমপ্লেক্সে ভোটকেন্দ্র স্থাপনের প্রস্তাব বিবেচনা করছে এবং এ বিষয়ে জেলা নির্বাচনী আধিকারিকদের মতামতও চাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর মতে, ভোটকেন্দ্র সবসময় সরকারি বা আধা-সরকারি ভবনে স্থাপনের নিয়ম বহাল। প্রাইভেট কমপ্লেক্সে বুথ করলে সাধারণ মানুষের সঙ্গে সচ্ছল আবাসনের বাসিন্দাদের বিভাজন তৈরি হবে, যা নির্বাচনের নিরপেক্ষতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করতে পারে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের