নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন পাহাড়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও ইন্ডিয়ান আইডল বিজয়ী প্রশান্ত তামাং। তার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ পাহাড় থেকে সমতল। সংগীতপ্রেমী মানুষের হৃদয়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সোমবার তার দেহ ফিরিয়ে আনা হয় শিলিগুড়িতে।
মাত্র ৪৩ বছর বয়সে প্রয়াত হলেন সেই শিল্পী, যার সুরেলা কণ্ঠ পাহাড় ছাড়িয়ে দেশজুড়ে অগণিত মানুষের মন জয় করেছিল। সোমবার তার কফিনবন্দি দেহ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য, অনুরাগী ও শুভানুধ্যায়ীরা। আবেগঘন পরিবেশে প্রয়াত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, জিটিএর চিফ এক্সিকিউটিভ অনিত থাপা, বিধায়ক নীরজ জিম্বা-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

ইন্ডিয়ান আইডেলের মঞ্চ থেকে খ্যাতির শিখরে পৌঁছেও প্রশান্ত তামাং ছিলেন নিজের শিকড় ও পাহাড়ি সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। তার গান হয়ে উঠেছিল পাহাড়বাসীর আবেগ, আত্মপরিচয় ও গর্বের প্রতীক। হিন্দির পাশাপাশি নেপালি ভাষায় অসংখ্য জনপ্রিয় গান গেয়ে তিনি দুই ভাষার শ্রোতাদের কাছেই সমানভাবে সমাদৃত হন। শুধু সংগীত নয়, অভিনয় জগতেও নিজের প্রতিভার ছাপ রেখেছিলেন তিনি একাধিক ওয়েব সিরিজে অভিনয় করে নতুন প্রজন্মের কাছেও জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, ' প্রশান্ত তামাংয়ের এইভাবে চলে যাওয়া আমাদের সমগ্র দার্জিলিং সহ পুরো দেশের জন্য একটা বড় ক্ষতি। একজন সাধারণ পরিবারের ছেলে হয়ে পুলিশের কাজ করার পাশাপশি যেভাবে সে দেশের আর দার্জিলিং বাসীর নাম উজ্জ্বল করেছিল সেটা খুবই গর্বের। নতুন প্রজন্মের জন্য প্রশান্ত একজন অনুপ্রেরণা ছিল। ওর পরিবারের পাশে আমরা সবসময় আছি।'
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের