নিজস্ব প্রতিনিধি , বীরভূম - শান্তিনিকেতনের সাংস্কৃতিক পরিমণ্ডলে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন বিশিষ্ট শিল্পাচার্য নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘ জীবনের নানা অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য এবং সাম্প্রতিক সময়ে ভোটার তালিকা বিতর্কে তার নাম উঠে আসা সব মিলিয়ে তিনি ছিলেন আলোচিত এক ব্যক্তিত্ব।
পরিবার সূত্রে জানা গেছে, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে রবিবার দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সুপ্রবুদ্ধ সেনকে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকলেও সোমবার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সুপ্রবুদ্ধ সেন ছিলেন ভারতীয় শিল্পকলার অন্যতম পথিকৃৎ নন্দলাল বসুর ছোট মেয়ে যমুনা সেনের পুত্র। শিল্প ও সংস্কৃতির ঐতিহ্যবাহী পরিবেশে বেড়ে ওঠা সুপ্রবুদ্ধবাবু দীর্ঘদিন ধরে শান্তিনিকেতনের পরিচিত মুখ ছিলেন। সম্প্রতি তিনি আলোচনায় এসেছিলেন ভোটার তালিকা সংক্রান্ত একটি বিতর্ককে কেন্দ্র করে। বিধানসভা নির্বাচনের আগে প্রকাশিত SIR তালিকায় তার নাম, স্ত্রী দীপা সেন এবং পরিচারক চক্রধর নায়কের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ হিসেবে চিহ্নিত হয়।
পরে শুনানির জন্য নির্বাচনী আধিকারিকরা তার বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করেন। বয়সজনিত কারণে তিনি নিজে হাজির না হয়ে বাড়িতেই সমস্ত তথ্য ও প্রমাণ পেশ করেছিলেন। পরবর্তীতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনায় তিনি প্রকাশ্যে হতাশা প্রকাশ করেছিলেন। বিষয়টি আদালত এবং নির্বাচন কমিশনের নজরেও আসে। একসময় ভোটাধিকার প্রয়োগে সমস্যার মুখে পড়লেও নির্বাচন কমিশনের হস্তক্ষেপে শেষ পর্যন্ত তিনি ও তাঁর স্ত্রী ভোট দিতে সক্ষম হন।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের