নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া ঘিরে সাধারণ মানুষের ভোগান্তি চরমে। এই অভিযোগ তুলে এবার আইনের পথে হাঁটার স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠানোর পর সোমবার গঙ্গাসাগর থেকেই আরও কঠোর অবস্থান নেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে লড়াই করার কথাও ঘোষণা করলেন তিনি।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই SIR প্রক্রিয়া শুরু করায় অযথা হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। শুনানির নামে প্রবীণ, অসুস্থ নাগরিকদের লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। শাসকদলের দাবি, এই আতঙ্ক ও হয়রানির জেরে একাধিক মানুষের মৃত্যুও হয়েছে। এমনকী শুনানির লাইনে দাঁড়িয়েই মৃত্যুর অভিযোগ সামনে এসেছে। সোমবার গঙ্গাসাগরে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের কার্যপদ্ধতিকে সরাসরি কাঠগড়ায় তোলেন মুখ্যমন্ত্রী।
কমিশনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, 'হিয়ারিংয়ের নামে মানুষের হেনস্তা করা হচ্ছে। ৫৪ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, অথচ তাদের ৭ ও ৮ নম্বর ফর্ম পূরণের অধিকার ছিল।' মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে নির্বিচারে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ব্যঙ্গ করে ‘ভ্যানিস কুমার’ বলে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী।
SIR ইস্যুতে এবার স্পষ্টভাবেই আইনি লড়াইয়ের পথে হাঁটতে চলেছে শাসকদল তৃণমূল। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ' আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামিকাল কোর্ট খুলবে। এত মানুষের মৃত্যু, যেভাবে মানুষকে হেনস্তা করা হচ্ছে তার বিরুদ্ধে লড়াই হবে। প্রয়োজন পড়লে আমি নিজেও অনুমতি চাইব। মানুষের হয়ে সুপ্রিম কোর্টে প্লিড করব। এটা রাজনৈতিক লড়াই নয়, এটা মানুষের অধিকারের লড়াই।'
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের