নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR ঘিরে চলমান বিতর্কের মধ্যেই ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের হয়রানি ও ভোটাধিকার খর্ব হওয়ার অভিযোগ তুলে এই নিয়ে পঞ্চমবার নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করলেন তিনি। পঞ্চম চিঠিতেও মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের হয়রানি বন্ধ করার জোরালো আবেদন জানিয়েছেন।
গত শনিবারই মুখ্য নির্বাচন কমিশনারকে চতুর্থ চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিন পাতার সেই চিঠিতে একাধিক গুরুতর প্রশ্ন তুলেছিলেন তিনি কেন অমর্ত্য সেন, জয় গোস্বামী, মহম্মদ শামি কিংবা দেবের মতো বিশিষ্ট ব্যক্তিদের শুনানির নোটিশ পাঠানো হল। একইসঙ্গে, SIR সংক্রান্ত প্রক্রিয়ায় ৭৭ জনের মৃত্যুর দায় কার, তা জানতে চেয়েছিলেন মমতা। এর রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে চিঠি পাঠিয়ে আরও গুরুতর অভিযোগ সামনে আনলেন মুখ্যমন্ত্রী।
মমতার দাবি, ভোটাররা যোগ্যতা প্রমাণের জন্য প্রয়োজনীয় নথি জমা দিলেও বহু ক্ষেত্রেই তা গ্রহণ করা হচ্ছে না। প্রায়োজনীয় নথি জমা দেওয়ার পর কোনও স্বীকৃতি কিংবা রসিদ দেওয়া হচ্ছে না। পরবর্তীতে সেই নথিগুলিকে ‘Not Found’ বা ‘রেকর্ডে নেই’ বলে দেখানো হচ্ছে। এর ফলেই প্রকৃত ও যোগ্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ছে।
মুখ্যমন্ত্রীর মতে, এই প্রক্রিয়া একদিকে যেমন ত্রুটিপূর্ণ, তেমনই অমানবিক। সাধারণ মানুষ দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে নথি জমা দেওয়ার পরও যদি তার কোনও প্রমাণ না থাকে, তাহলে ভোটারদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। মুখ্যমন্ত্রী চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, এভাবে ভোটারদের বঞ্চিত করা হচ্ছে এবং গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। সাধারণ মানুষের হয়রানি বন্ধ করার আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের