নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পশ্চিমবঙ্গ দিবসের আবহেই বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে আয়োজিত জাতীয় কর্মসূচিতে তার উপস্থিতি আগেই নিশ্চিত হয়েছে। তবে এবার জল্পনা আরও জোরালো ২১ জুনের অনুষ্ঠানের আগেই, ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে বাংলায় পা রাখতে পারেন প্রধানমন্ত্রী।
আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায়। আয়ুষ মন্ত্রকের উদ্যোগে রেড রোড ও সংলগ্ন এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে লক্ষাধিক মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে আগেই জানানো হয়েছে।
তবে রাজনৈতিক মহলে এখন নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে ২০ জুন। দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গ দিবস পালন করে আসছে বিজেপি। এবার রাজ্যে বিজেপি সরকার গঠনের পর সেই দিবস সরকারিভাবেও পালনের উদ্যোগ নেওয়া হচ্ছে। ফলে ওই দিনকে ঘিরে রাজনৈতিক গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০ জুনই কলকাতায় পৌঁছতে পারেন বলে জোর জল্পনা শুরু হয়েছে।
ইতিমধ্যেই রাজ্য প্রশাসন, নিরাপত্তা বাহিনী এবং কেন্দ্রীয় সংস্থাগুলির মধ্যে সমন্বয় বৈঠক শুরু হয়েছে। রেড রোড ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং অনুষ্ঠানের অবকাঠামো গড়ে তোলার কাজও দ্রুত গতিতে এগোচ্ছে। পালাবদলের পর এই প্রথমবার কোনও বড় জাতীয় কর্মসূচির কেন্দ্রবিন্দু হতে চলেছে কলকাতা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের