6974dacd4c300_image - 2026-01-24T094417.570
জানুয়ারী ২৪, ২০২৬ রাত ০৮:১৪ IST

পশ্চিমবঙ্গে বড্ড তাড়াহুড়ো করে SIR হচ্ছে , ভোটার তালিকা সংশোধন নিয়ে উদ্বেগ প্রকাশ অমর্ত্য সেনের

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পশ্চিমবঙ্গে চলমান বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে এবার গভীর উদ্বেগ প্রকাশ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বিধানসভা নির্বাচনের ঠিক কয়েক মাস আগে তার এই মন্তব্য রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোড়ন ফেলেছে। অমর্ত্য সেনের আশঙ্কা, তাড়াহুড়ো করে এই প্রক্রিয়া চালালে শুধু ভোটারদেরই নয় বিপন্ন হতে পারে গোটা গণতান্ত্রিক ব্যবস্থাই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার গণতান্ত্রিক গুরুত্ব নিয়ে নিজের মতামত তুলে ধরেন অমর্ত্য সেন। তিনি বলেন, ' এই ধরনের প্রক্রিয়া অবশ্যই অনেকটা সময় হাতে নিয়ে যত্ন নিয়ে করা উচিত৷' তার মতে, 'ভোটার তালিকা সংশোধন নিঃসন্দেহে একটি প্রয়োজনীয় এবং ইতিবাচক গণতান্ত্রিক প্রক্রিয়া তবে তার জন্য প্রয়োজন পর্যাপ্ত সময় ও সংবেদনশীলতা। তার স্পষ্ট বক্তব্য, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই দুটি বিষয়ই অনুপস্থিত।'

অমর্ত্য সেন বলেন, 'যত্ন সহকারে এবং সময় নিয়ে ভোটার তালিকার সংশোধন হলে তা গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গে যেভাবে SIR করা হচ্ছে, তাতে অযথা তাড়াহুড়ো চোখে পড়ছে।' তার মতে, বহু ভোটারকে খুব অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে বলা হচ্ছে, যা অনেকের পক্ষেই কার্যত অসম্ভব। এমন পরিস্থিতি ভোটারদের প্রতি অন্যায্য এবং ভারতীয় গণতন্ত্রের মূল চেতনার পরিপন্থী।

নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। জানুয়ারির শুরুতে প্রবাসী অমর্ত্য সেন নিজেও SIR শুনানির নোটিশ পেয়েছিলেন। সেই শুনানিতে তাঁর ভাই উপস্থিত ছিলেন। শান্তিনিকেতন বিধানসভা এলাকায় দীর্ঘদিন ধরে ভোটার হিসেবে নথিভুক্ত থাকা সত্ত্বেও তার জন্ম সংক্রান্ত তথ্য, এমনকি জন্মের সময় তার মায়ের বয়স নিয়েও প্রশ্ন তোলা হয় বলে জানান তিনি। অমর্ত্য সেন বলেন, তার মা-সহ পরিবারের সমস্ত নথিই সরকারি রেকর্ডে ছিল।

গ্রামীণ ভারতে জন্ম নেওয়া বহু নাগরিকের মতো তারও কোনও জন্ম শংসাপত্র নেই এই বাস্তবতার কথাও তুলে ধরেন তিনি। নাগরিকত্ব প্রমাণের জন্য তাকে একাধিক বিকল্প নথি জমা দিতে হয়েছে। তিনি বলেন, 'আমি হয়তো পারছি, কিন্তু যাদের আমার মতো বিশ্বস্ত বন্ধু বা সহায়তা নেই, তাদের কথা ভেবে আমি চিন্তিত।'

আরও পড়ুন

শ্যামবাজারের বদলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র , মেট্রো স্টেশনের নাম বদলের বড় প্রস্তাব অগ্নিমিত্রা পালের
আগস্ট ০৪, ২০২৬

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের

শুভেন্দুর বাড়িতেও ছিল হামলার ছক! হামিমকে জেরা করে মিলছে একের পর এক বিস্ফোরক তথ্য
আগস্ট ০৪, ২০২৬

হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা

আংশিক স্বস্তি সুমিত রায়ের , ডেবরা মামলায় আগাম জামিন অভিষেকের আপ্ত সহায়কের
আগস্ট ০৩, ২০২৬

এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন

চার মাসেই মোহভঙ্গ , তৃণমূল ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু
আগস্ট ০৩, ২০২৬

ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু

বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় এবার ব্যবসায়ী , ৫ কোটি টাকা না দিলে প্রাণনাশের হুমকি
আগস্ট ০৩, ২০২৬

আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী

দুর্নীতি দমন শাখায় বড় রদবদল , ৩ আইপিএস-সহ ১৯ আধিকারিকের নিয়োগ
আগস্ট ০৩, ২০২৬

তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের

তোলাবাজি করলে দলে জায়গা হবে না , শমীক-দিলীপের পর একই সুরে হুঁশিয়ারি অগ্নিমিত্রার
আগস্ট ০৩, ২০২৬

তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল

আরজি কর ধর্ষণ-খুন মামলায় নতুন মোড়, ঘটনাস্থলে সিবিআইয়ের উচ্চপর্যায়ের টিম
আগস্ট ০৩, ২০২৬

বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন

কালীঘাট তৃণমূলে ফের ভাঙনের ইঙ্গিত , কাকলি - শশীর সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
আগস্ট ০৩, ২০২৬

শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে

সেবাশ্রয়ের টাকা বিদেশে পাচারের অভিযোগ , প্রমাণ হাতে দিল্লির পথে ঋতব্রত
আগস্ট ০৩, ২০২৬

জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

৫ কোটি না দিলে উড়িয়ে দেব , জঙ্গিদের হুমকি নিয়ে বিস্ফোরক দাবি উমেশ রাইয়ের
আগস্ট ০৩, ২০২৬

জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও

অভিষেকের বিদেশযাত্রায় মিলল না স্বস্তি , সুপ্রিম নির্দেশে মামলা ফেরত গেল হাইকোর্টে
আগস্ট ০৩, ২০২৬

হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

ফ্রিজ অ্যাকাউন্টে আপাতত স্বস্তি নয়, কালীঘাট তৃণমূলকে অপেক্ষায় রাখল সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল

মাদ্রাসায় জেহাদি তৈরি হয়! বুদ্ধদেবের মন্তব্যে সায় তসলিমার
আগস্ট ০২, ২০২৬

অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের