নিজস্ব প্রতিনিধি , সিউল - পশ্চিম এশিয়ায় সংঘাত থেমেও থামছেনা। কখনও যুদ্ধবিরতি কখনও পাল্টা আক্রমণ। এরই মাঝে পূর্ব এশিয়ার আকাশে যুদ্ধের কালো মেঘ। আমেরিকাকে চাপে রেখে বুধবার ফের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। ঘটনায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে দক্ষিণ কোরিয়ায়। জারি হয়েছে হাই অ্যালার্ট।
সূত্রের খবর , দুদিনে দ্বিতীয়বার ক্ষেপণাস্ত্র ছুড়েছে কিমের দেশ। বুধবার স্থানীয় সময় দুপুর ২ টো বেজে ২০ মিনিটে ওনসান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর আগেও এই অঞ্চল থেকে সমুদ্রের দিকে বেশ কয়েকটি স্বল্প পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। যেগুলি ২৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সমুদ্রে গিয়ে পড়ে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছেন , মঙ্গলবার উত্তর কোরিয়ার পিয়ংইয়ং এলাকা থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল। সবমিলিয়ে চলতি বছরে এখনও পর্যন্ত ৬ টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বুধবার জাতীয় নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক ডেকে উত্তর কোরিয়াকে অবিলম্বে এই সকল কার্যকলাপ বন্ধ করতে হবে।
উল্লেখ্য , গত মাসে উত্তর কোরিয়ার গা ঘেঁষে দক্ষিণ কোরিয়ার সমুদ্রে সামরিক মহড়া চালিয়েছিল আমেরিকা। ‘ফ্রিডম শিল্ড’ নামের এই মহড়ায় অংশ নিয়েছিল দক্ষিণ কোরিয়ার ১৮ হাজার সেনা। উত্তর কোরিয়ার অভিযোগ , এগুলি কোনও দেশের উপর হামলা চালানোর প্রাথমিক মহড়া। অস্ত্র পরীক্ষার জন্য এই মহড়া চালানো হয়। তবে এবার সেই কাজ করে আমেরিকা সহ দক্ষিণ কোরিয়াকে চাপে রাখল কিমের দেশ।
অজ্ঞাত বন্দুকবাজের নিশানায় ভারতবিরোধী জঙ্গিরা, খোদ লস্করের দাবিতে বাড়ছে রহস্য
ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের