নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধাননগরে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য। গত ১১ অক্টোবর মারধরের ঘটনায় গুরুতর আহত ব্যক্তি শনিবার রাতে SSKM হাসপাতালে মৃত্যু হয়। এই ঘটনায় ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের মামলা হিসেবে তদন্ত শুরু হয়েছে।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে বিধাননগর দক্ষিণ থানার অন্তর্গত এলাকায়। মৃত ব্যক্তির নাম গৌতম প্রামাণিক বয়স ৪৫ বছর। মালদহের মোথাবাড়ির বাসিন্দা। তিনি কলকাতার আনন্দপুরের ভিআইপি নগরে পরিবারসহ ভাড়া বাড়িতে থাকতেন। গৌতমের ছেলে বাবিন প্রামাণিকের অভিযোগ, ১১ অক্টোবর রাতে গৌতম একটি গাড়ি ভাড়া করে চালককে নিয়ে সল্টলেকের এক স্বেচ্ছাসেবী সংস্থার মালকিনের বাড়িতে যান। ওই সংস্থা মূলত পথকুকুরদের খাওয়ানোর কাজ করে, যেখানে গৌতমও যুক্ত ছিলেন।
পরিবারের অভিযোগ অনুযায়ী, স্বেচ্ছাসেবী সংস্থার মালকিনের বাড়ির কাছে পৌঁছলে, সেখানে একটি অটোতে বসে থাকা চারজনের মধ্যে সংস্থার গাড়ির চালকও ছিলেন। তাঁদের সঙ্গেই কোনো কারণে গৌতমের বচসা বাঁধে, এবং তাকে বেধড়ক মারধর করা হয়। এতে তাঁর মাথার সামনে ও পিছনে গুরুতর চোট লাগে। সঙ্গে সঙ্গে তাকে গুরুতর অবস্থায় SSKM হাসপাতালে ভর্তি করা হয়।
প্রায় এক সপ্তাহেরও বেশি লড়াইয়ের পর শনিবার রাত ১০টার সময় মৃত্যু হয় গৌতমের। পরিবারের অভিযোগের ভিত্তিতে ১৪ অক্টোবর বিধাননগর দক্ষিণ থানায় খুনের চেষ্টার মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় দুই অভিযুক্তকে আগেই গ্রেফতার করে পুলিশ। তবে মৃত্যুর পর মামলাটি এখন খুনের মামলা হিসেবে দেখছে পুলিশ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের