নিজস্ব প্রতিনিধি , ঝাড়গ্রাম - সরকারি প্রকল্পে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নেদাবহড়া এলাকায়। প্রশাসনের হস্তক্ষেপের দাবি তোলা হয়েছে। যদিও বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সরকারের পথশ্রী প্রকল্পের আওতায় বৃন্দাবনপুর থেকে চন্দ্রী পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এর জন্য ৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে দাবি। কাজ শুরু হতেই বাসিন্দাদের একাংশের নজরে আসে গুণমান নিয়ে একাধিক অসঙ্গতি। তাঁদের অভিযোগ, নির্ধারিত চওড়া ও গভীরতা মানা হচ্ছে না। পর্যাপ্ত বালি, স্টোনচিপস ব্যবহার করা হচ্ছে না বলেও দাবি।
এমনকি ঠিকমতো জল ও মাটি প্রয়োগ ছাড়াই তড়িঘড়ি প্রক্রিয়া চালানো হচ্ছে বলে অভিযোগ ওঠে। এত বড় অঙ্কের ব্যয়ে এই পরিস্থিতিতে ক্ষোভ বাড়তে থাকে এলাকায়। বাধ্য হয়ে সোমবার বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাঁদের স্পষ্ট বক্তব্য, কর্তৃপক্ষের তরফে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত কার্যক্রম চলতে দেওয়া হবে না। অন্যদিকে, ঠিকাদার সংস্থার দাবি, নির্দিষ্ট নিয়ম মেনেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তাঁদের।

এ প্রসঙ্গে বিক্ষোভকারী জয়ন্ত মণ্ডল জানান, 'আমার জানা মতে, গত ৫০ বছর ধরে এই রাস্তায় মাটি পড়েনি। একই প্রকল্পের কাজ অন্যত্র ভালো মানের হয়েছে। আমরা শিডিউল চেয়েছিলাম, কিন্তু তা দেখানো হয়নি। উন্নতমান বজায় রেখে নির্মাণ হোক - এটাই আমাদের দাবি'।
অন্য গ্রামবাসী পঞ্চমী মুর্মু জানান, 'জল ও মোরাম কিছুই সঠিকভাবে ব্যবহার হচ্ছে না। দেখেই বোঝা যাচ্ছে কাজের মান অত্যন্ত খারাপ। তাই আশপাশের সব গ্রাম একজোট হয়ে প্রতিবাদে নেমেছি। আমাদের একমাত্র দাবি, নিয়ম মেনে উন্নতমানের কাজ হোক। তা না হলে আমরা বিক্ষোভ চালিয়ে যাব'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের