নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শারদীয়া উৎসবকে সামনে রেখে শহরবাসীর সুবিধা ও নিরাপত্তার জন্য একাধিক উদ্যোগ নিল কলকাতা পুলিশ। সোমবার পিটিএস অডিটোরিয়ামে ট্র্যাফিক সচেতনতা থিম সং, গাইড ম্যাপ, সাইবার সুরক্ষা কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি, সাধারণ মানুষের জন্য ‘পুজো বন্ধু’ অ্যাপ লঞ্চ করলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
সূত্রের খবর, পুজোর জন্য সাধারণ মানুষের সুবিধার্থে আগেই একাধিক ট্র্যাফিক গাইডলাইন প্রকাশ করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। এছাড়াও, পুজো মণ্ডপে পরিক্রমার জন্যও বিশেষ অ্যাপ আনার কথা ঘোষণা করেছিলেন পুলিশ কমিশনার মনোজ বর্মা। সোমবার সেই অ্যাপ লঞ্চ করার পাশাপশি একাধিক কর্মসূচি পালন করা হয় পুলিশের পক্ষ থেকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকরাও।‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ উদ্যোগকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে প্রকাশিত করা হয় এই বছরের পুজোর থিম সং।
পাশাপাশি পুজোর জন্য গাইড ম্যাপ উন্মোচন করা হয়েছে। শহরের প্রায় ২৫০টি পুজো মণ্ডপের তথ্য, রুট ম্যাপ, পার্কিং, মেট্রো, এটিএম, পাবলিক টয়লেটসহ নানা তথ্য থাকবে এই গাইড ম্যাপে। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই পাওয়া যাবে ম্যাপটি। পূর্ব ঘোষণা অনুযায়ী ডিজিটাল প্ল্যাটফর্মে সুবিধা দিতে লঞ্চ করা হয়েছে ‘পুজো বন্ধু’ অ্যাপ। যা সমস্ত ফোনে সহজেই ডাউনলোড করতে পারবে মানুষ।
এই অ্যাপের মাধ্যমে দর্শনার্থীরা পাবেন ট্র্যাফিক আপডেট, পার্কিংয়ের জায়গা, মণ্ডপ হপিংয়ের রুট, এমনকি পুলিশ ও দমকল হেল্পলাইন নম্বরও। একইসঙ্গে, সাইবার নিরাপত্তা নিয়েও জোর দিয়েছে পুলিশ। শহরে তৈরি করা হয়েছে ১৮টি সাইবার কিয়স্ক। শিশুদের জন্য প্রতি বছরের ন্যায় এই বছরও বিশেষ আইডি কার্ডের ব্যবস্থা করা হয়েছে।
এই প্রসঙ্গে পুলিশ কমিশনার মনোজ বর্মা জানান, 'আজকে পুজোর জন্য আমাদের যে বিশেষ অ্যাপ পুজো বন্ধু সেটি চালু করা হল। এখানে সাধারণ মানুষের জন্য সমস্ত রকমের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। ট্র্যাফিকের সমস্ত রুট নিয়ম যা আছে সবটাই ওই অ্যাপে দিয়ে দেওয়া হয়েছে। পার্কিং থেকে শুরু করে সমস্তটা যাতে সাধারণ মানুষের কোনো রকম কোনো অসুবিধা না হয়। পুজোর জন্য আরও বেশি করে এক্সট্রা পুলিশ ফোর্স দেওয়া হচ্ছে। যেহেতু এখনও পুরোপুরি সব অফিস ছুটি দেয়নি তাই রাস্তাঘাটে যান চলাচলে কোনোরকম অসুবিধা না হয় সেদিকে বিশেষ নজর রাখছে পুলিশ প্রশাসন।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের