68e1f6e533b61_IMG_7842
অক্টোবর ০৫, ২০২৫ দুপুর ১০:১১ IST

পুজো শেষে রেলযাত্রীদের বড় ধাক্কা! বর্ধমান-দুর্গাপুর শাখায় টানা ১৮ দিনের জন্য বন্ধ একাধিক ট্রেন

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - উৎসবের আনন্দ কাটতে না কাটতেই রেলপথে মিলল দুর্ভোগের ছবি। শুক্রবার রেলের তরফে ঘোষণা করা হয়েছে,  ৬ অক্টোবর থেকে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত বর্ধমান- দুর্গাপুর শাখায় শুরু হচ্ছে ইন্টারলকিং- এর বিশাল কাজ। সেই কাজের জেরেই একটানা ১৮ দিন বন্ধ থাকবে বহু দূরপাল্লার ও মেমু ট্রেন। রেলের এই সিদ্ধান্তে ইতিমধ্যেই চিন্তায় পড়েছেন হাজার হাজার যাত্রী। বিশেষ করে, পুজো পরবর্তী সময়ে যখন বাড়ি ফেরা বা বেড়াতে যাওয়ার ভিড় থাকে তুঙ্গে, তখন এই দীর্ঘ ব্যাহত পরিষেবায় ভোগান্তির আশঙ্কা আরও বেড়েছে।

 বর্ধমান- দুর্গাপুর লোকাল 

রেল সূত্রে জানানো হয়েছে, পুরনো লাইন ও সিগন্যালিং ব্যবস্থাকে আধুনিক ও নিরাপদ করতে এই ইন্টারলকিংয়ের কাজ অত্যন্ত জরুরি। তবে এই কাজ চলাকালীন সময়ে যে যাত্রীদের বিপাকে পড়তে হবে, তা বলাই বাহুল্য। অনেক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে, আবার কিছু ট্রেন ঘুরপথে চালানো হবে বা সময়সূচি বদলে দেওয়া হয়েছে।

বাতিল হওয়া জনপ্রিয় ট্রেনগুলির তালিকায় রয়েছে- কোলফিল্ড এক্সপ্রেস , ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস , কলকাতা –এরা এক্সপ্রেস , গ্বালিয়র-হাওড়া চাম্বল এক্সপ্রেসের মতো জনপ্রিয় গাড়ি। এছাড়াও ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন দিনে ভোপাল উইকলি এক্সপ্রেস , দুর্গিয়ানা এক্সপ্রেস , নাঙ্গল দাম গুরুমুখী এক্সপ্রেস , শিয়ালদহ সাম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস সহ আরও একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, একাধিক মেমু ও ইন্টারসিটি ট্রেনও টানা কয়েক দিন চালানো হবে না। ফলে অফিসযাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রী, সবাই পড়বেন বিপাকে। 

রাঁচি- হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস 


এদিকে রেলের তরফে জানানো হয়েছে, কিছু ট্রেন ঘুরপথে চালানো হবে। যেমন- হাওড়া –মোকামা এক্সপ্রেস , দেওঘর –হাওড়া ময়ূরক্ষী এক্সপ্রেস , হাওড়া –রাঁচি শতাব্দী এক্সপ্রেস , রাঁচি –হাওড়া শতাব্দী , নিউ দিল্লি –হাওড়া পূর্বা এক্সপ্রেস -এর সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ফলে যাত্রীদের রওনা হওয়ার আগে ট্রেনের নতুন সময় অবশ্যই যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছে রেল।

রেল যাত্রী দূর্ভোগ 

তবে যাত্রীদের একাংশের ক্ষোভ, “উৎসবের পর এই সময়েই তো সবচেয়ে বেশি যাতায়াত হয়, তখনই কেন এত দিনের জন্য ট্রেন বন্ধ রাখা হল?” রেল কর্তৃপক্ষের দাবি, যাত্রী সুরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ, কারণ পুরনো সিগন্যালিং ও লাইন পরিবর্তন না করলে ভবিষ্যতে বড় দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই সাময়িক অসুবিধা মেনে নিলেও, দীর্ঘমেয়াদে এই প্রকল্প যাত্রীদের জন্যই সুফল বয়ে আনবে বলে আশাবাদী রেল।

আরও পড়ুন

আংশিক স্বস্তি সুমিত রায়ের , ডেবরা মামলায় আগাম জামিন অভিষেকের আপ্ত সহায়কের
আগস্ট ০৩, ২০২৬

এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন

চার মাসেই মোহভঙ্গ , তৃণমূল ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু
আগস্ট ০৩, ২০২৬

ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু

বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় এবার ব্যবসায়ী , ৫ কোটি টাকা না দিলে প্রাণনাশের হুমকি
আগস্ট ০৩, ২০২৬

আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী

দুর্নীতি দমন শাখায় বড় রদবদল , ৩ আইপিএস-সহ ১৯ আধিকারিকের নিয়োগ
আগস্ট ০৩, ২০২৬

তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের

তোলাবাজি করলে দলে জায়গা হবে না , শমীক-দিলীপের পর একই সুরে হুঁশিয়ারি অগ্নিমিত্রার
আগস্ট ০৩, ২০২৬

তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল

আরজি কর ধর্ষণ-খুন মামলায় নতুন মোড়, ঘটনাস্থলে সিবিআইয়ের উচ্চপর্যায়ের টিম
আগস্ট ০৩, ২০২৬

বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন

কালীঘাট তৃণমূলে ফের ভাঙনের ইঙ্গিত , কাকলি - শশীর সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
আগস্ট ০৩, ২০২৬

শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে

সেবাশ্রয়ের টাকা বিদেশে পাচারের অভিযোগ , প্রমাণ হাতে দিল্লির পথে ঋতব্রত
আগস্ট ০৩, ২০২৬

জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

৫ কোটি না দিলে উড়িয়ে দেব , জঙ্গিদের হুমকি নিয়ে বিস্ফোরক দাবি উমেশ রাইয়ের
আগস্ট ০৩, ২০২৬

জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও

অভিষেকের বিদেশযাত্রায় মিলল না স্বস্তি , সুপ্রিম নির্দেশে মামলা ফেরত গেল হাইকোর্টে
আগস্ট ০৩, ২০২৬

হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

ফ্রিজ অ্যাকাউন্টে আপাতত স্বস্তি নয়, কালীঘাট তৃণমূলকে অপেক্ষায় রাখল সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল

মাদ্রাসায় জেহাদি তৈরি হয়! বুদ্ধদেবের মন্তব্যে সায় তসলিমার
আগস্ট ০২, ২০২৬

অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

নিখোঁজ টুলু, এদিকে মেয়ের নামেও মিলল পেট্রল পাম্প! তদন্তে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য
আগস্ট ০২, ২০২৬

বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও

অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে নতুন আপডেট ! এখনও না পেলে কী করবেন জানুন
আগস্ট ০২, ২০২৬

যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের