নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুর্গোৎসবের আবহে শুক্রবার মহানগরীর পুজো উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে শেষ মুহূর্তে বদলেছে তার সফরসূচি। তিনটি নয়, দুটি পুজোর উদ্বোধন করবেন তিনি। তালিকা থেকে বাদ পড়ল দক্ষিণ কলকাতার সেবক সঙ্ঘ।
সূত্রের খবর, কলকাতার পুজো উদ্বোধন করতে গতকাল রাতেই কলকাতায় পদার্পণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমে ঠিক হয়েছিল, শুক্রবার কলকাতায় এসে তিনটি পুজো উদ্বোধন করবেন অমিত শাহ উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার, সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার এবং দক্ষিণ কলকাতার সেবক সঙ্ঘ। বিজেপি শিবিরের পক্ষ থেকেও জানানো হয়েছিল, দক্ষিণ কলকাতায় একটি পুজো উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে ‘রাজনৈতিক বার্তা’ দেওয়ার উদ্দেশ্যে।
কিন্তু বৃহস্পতিবার রাতেই অমিত শাহ পৌঁছনোর আগেই বদল আসে তার সূচিতে। তিনটি নয়, দু’টি পুজোর উদ্বোধন করবেন তিনি। চূড়ান্ত তালিকা অনুযায়ী, উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার এবং সল্টলেকের EZCC পুজোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পুজো উদ্বোধনের আগে ঘরোয়া বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নিউটাউনের হোটেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন শুভেন্দু-শমীকরা। ঘরোয়া বৈঠকে থাকবেন বিজেপির রাজ্যস্তরের আরও নেতা। এর পাশাপাশি তিনি যাবেন কালীঘাট মন্দিরে দর্শনে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের