নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহরের রাস্তায় সোমবার সকাল থেকেই চরম ভোগান্তি। হঠাৎ করেই বিভিন্ন রুটে সরকারি ও বেসরকারি বাস, মিনিবাস প্রায় অচল। একের পর এক গাড়ি ডিপো থেকে বেরিয়েও মাঝপথে দাঁড়িয়ে যাচ্ছে। যাত্রীদের অভিযোগ, সকাল থেকে কোথাও বাস মিলছে না, মিললেও কয়েক গুণ ভাড়া চাইছেন চালক ও কন্ডাক্টররা। কেন এই অবস্থা?

স্থানীয় সূত্রে খবর, সকাল থেকেই শহরের একাধিক রুটে গাড়ি না পেয়ে সমস্যায় অফিসযাত্রী থেকে সাধারণ মানুষ। বেলেঘাটা, গড়িয়াহাট, শিয়ালদহ, হাওড়া সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ রুটে যাত্রীদের লম্বা লাইন দেখা যাচ্ছে। বহু মানুষ বাধ্য হয়ে অটো বা অ্যাপ ক্যাবের দিকে ঝুঁকেছেন। কিন্তু সেখানেও ভাড়া আকাশছোঁয়া।

পরিবহণ দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, পুজোকে সামনে রেখে নিরাপত্তা বাড়ানোর জন্যই এই বিশেষ ডিউটির নির্দেশ। তবে মালিক সংগঠনের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে। অন্যদিকে শ্রমিক সংগঠনের স্পষ্ট বক্তব্য, ন্যায্য পারিশ্রমিক ছাড়া তাঁরা অতিরিক্ত দায়িত্ব নেবেন না।
বাস মালিক ও শ্রমিক সংগঠনের দাবি, পুলিশ প্রশাসনের তরফে আজ থেকেই শুরু হয়েছে বিশেষ ডিউটি। বড় বড় মোড়ে ধরা হচ্ছে রুটের গাড়ি। এই ডিউটির জন্য নির্দিষ্ট হারে টাকা ধার্য করা হয়েছে একটি বড় বাসের জন্য ৯০০ টাকা, মিনিবাসের ক্ষেত্রে ৮০০ টাকা। সঙ্গে শ্রমিকদের প্রতিদিনের খোরাকি মাত্র ৪০ টাকা।

মালিকপক্ষের অভিযোগ, এত কম খোরাকিতে শ্রমিকরা কাজ করতে রাজি নন। উল্টে পুলিশি ডিউটির জন্য যে টাকা দিতে হচ্ছে তা বাড়তি চাপ তৈরি করছে।ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তি যে এখনও অব্যাহত থাকবে, তা স্পষ্ট। পুজোর মরশুমে প্রতিদিনের কর্মজীবীরা দ্রুত সমাধান চান এই জটিল পরিস্থিতির।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের