নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পূজোর আনন্দে ভাঁটা ফেলতে ফের দুর্যোগের ছায়া। চলতি সপ্তাহ থেকেই রাজ্য জুড়ে হতে পারে দফায় দফায় বৃষ্টি এমনটাই আভাস হাওয়া অফিসের। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ আঁচ ফেলবে বাংলাতেও, যার জেরে পুজোর দিনে আবহাওয়া চিন্তার ভাঁজ ফেলতে চলেছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৫ ও ২৬ সেপ্টেম্বর চতুর্থীর দিন থেকেই বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরজুড়ে। ২৭ সেপ্টেম্বর অর্থাৎ পঞ্চমীর দিন নিম্নচাপের জেরে বৃষ্টি আরও বাড়তে পারে, যদিও মূল প্রভাব পড়বে ওডিশা ও অন্ধ্রপ্রদেশে। উপকূলবর্তী জেলাগুলিতে একাধিক দফায় মাঝারি বৃষ্টি ও দু-এক পশলা ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমী অর্থাৎ ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর মেঘলা আকাশের সঙ্গে দিনের বেলায় মাঝেমধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১ লা অক্টোবর অর্থাৎ নবমীর দিন একই রকম আবহাওয়া থাকলেও দশমীর দিন বৃষ্টির তীব্রতা কিছুটা বাড়তে পারে।
তবে বড় দুশ্চিন্তার কারণ একাদশীর দিন। কারণ, সেদিন থেকে নতুন একটি নিম্নচাপের প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আর তাই সাধারণ মানুষ থেকে পুজো উদ্যোক্তা সকলের জন্যই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই আবহাওয়া।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের