নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আশঙ্কাকে সত্যি করে পুজোর মাঝেই ফের ঘনীভূত নিম্নচাপ তৈরি হয়েছে মধ্য বঙ্গোপসাগরে। নবমী থেকে তার প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গ-সহ উপকূলীয় অঞ্চলে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নবমী নিশি থেকেই নামতে পারে বৃষ্টি, দশমীতে সেটি রূপ নেবে অতি ভারী বৃষ্টিতে।
সূত্রের খবর, মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বুধবার, ১ অক্টোবর নবমীর দিন শক্তি বাড়াবে। এর পর সেটি পরিণত হবে সুস্পষ্ট নিম্নচাপে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দশমীতে নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে রূপ নেবে ওড়িশা উপকূলে। ফলে নবমীর রাত থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া খারাপ হতে শুরু করবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ভাসাতে পারে বিস্তীর্ণ এলাকা।
দশমীতে কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই চার জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও একই ছবি। নবমীর দিন থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। দশমীতে এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল।
মৎস্যজীবীদের জন্যও জারি হয়েছে সতর্কবার্তা। ১ অক্টোবর বুধবার থেকে ৪ অক্টোবর শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের। নবমী - দশমীর ঠাকুর দর্শনে বৃষ্টি যে বড় বাধা হয়ে দাঁড়াতে চলেছে, তা কার্যত স্পষ্ট।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের