নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মেট্রোর ব্লু লাইনে ফের বিভ্রাট। বৃহস্পতিবার সন্ধেয় শোভাবাজার সুতানুটি স্টেশনে দমদমগামী একটি রেকের দরজা বন্ধ না হওয়ায় প্রায় ৩০ মিনিট বন্ধ থাকে মেট্রো চলাচল। ফলে অফিস ফেরত সময়ে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা।
সূত্রের খবর, সম্প্রতি সময়ে প্রায়শই ব্যাহত হচ্ছে মেট্রো পরিষেবা। যার জেরে ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্য যাত্রীদের। বৃহস্পতিবার সন্ধ্যায় শোভাবাজারে প্রায় ৩০ মিনিটের জন্য বন্ধ থাকে মেট্রো পরিষেবা। মেট্রোর তরফে জানা যায়, দমদম গামী রেকটিতে মোট ছ’টি দরজা বন্ধ হচ্ছিল না। মেট্রোর ভাষায় যাকে "ডোর মেকানিক্যাল ফল্ট" বলে। তদন্তে জানা গিয়েছে, নির্দিষ্ট কেবিনে যাত্রীসংখ্যা অনুমোদিত সীমার চেয়ে অনেক বেশি হয়ে যাওয়ায় দরজার প্যানেলে ত্রুটি দেখা দেয়। দীর্ঘক্ষণ চেষ্টা করেও দরজা বন্ধ না হওয়ায় অবশেষে যাত্রীদের নামিয়ে রেকটিকে নোয়াপাড়া কারশেডে পাঠানো হয়।
এর ফলে শোভাবাজার থেকে দক্ষিণেশ্বরগামী লাইনে যাত্রীদের ভিড় তীব্র আকার নেয়। পুজোর মরশুমে যাত্রী চাপের সঙ্গে অফিস ফেরত ভিড় মিলে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। মেট্রো সূত্রের দাবি, বর্তমানে পরিষেবা দেওয়া বেশিরভাগ রেকই ১০–১২ বছরের পুরোনো। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবও পরিষেবায় বারবার এই ধরনের সমস্যার কারণ বলে মনে করা হচ্ছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের