নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুর্গাপুজোর সরকারি অনুদান পেতে হলে গত বছরের খরচের হিসাব পেশ করতেই হবে। বুধবার কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল, যেসব পুজো কমিটি হিসাব দেয়নি, তারা এই বছর সরকারি অনুদান পাবেন না।
সূত্রের খবর, সরকারি অনুদান নিয়ে এবার কড়া হাইকোর্ট। পূর্ববর্তী মামলায় হাইকোর্ট পুজো কমিটিকে স্পষ্ট নির্দেশ দিয়েছিল সরকারি অনুদান কোথায় কত খরচ হচ্ছে তার হিসাব দিতে। রাজ্যের তরফে আদালতে জানানো হয়, গত বছর কলকাতা পুলিশ এলাকার অধীনে ২,৮৭৬টি পুজো কমিটি অনুদান পেয়েছিল এবং প্রত্যেকেই খরচের হিসাব জমা দিয়েছে। সমগ্র রাজ্যে মোট ৪১,৭৯৫টি পুজো কমিটি অনুদান নিয়েছিল। এর মধ্যে ৪১,৭৯২টি কমিটি হিসাব দিয়েছে। শুধুমাত্র শিলিগুড়ির ৩টি কমিটি হিসাব দেয়নি। আদালতের নির্দেশ অনুযায়ী, এই ৩টি কমিটি এবছর অনুদান পাবে না।
পুজো অনুদান মামলার শুনানিতে বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শুধুমাত্র যে সব পুজো কমিটি গত বছরের অনুদানের খরচের হিসাব দিয়েছে, তারাই অনুদান পাওয়ার যোগ্য। যারা এখনও ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেয়নি, তাদের অনুদান দেওয়া যাবে না।
বিচারপতিরা আরও জানান, আগের নির্দেশ মতো এই বছরও অনুদান গ্রহণের পর নির্দিষ্ট সময়ের মধ্যে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হবে। হিসাব ছাড়া কোনওভাবেই সরকারি অনুদান দেওয়া যাবে না।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের